Saturday, April 11, 2026

অযোগ্যদের কোনও সুযোগ নয়: স্পষ্ট করল শীর্ষ আদালত, প্রশ্ন টাকা ফেরতের প্রক্রিয়া নিয়েও

Date:

Share post:

কোনও ভাবেই অযোগ্যদের কোনও সুযোগ নয়। ফের শুনানিতে স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। শুক্রবার, SSC-র প্রকাশিত ‘অযোগ্য প্রার্থীর তালিকায়’ নাম থাকা বিকাশ পাত্রের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের মত, “আপনি অযোগ্য। আদালতের আর কিছু করার নেই।” এদিনের শুনানিতে অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কি না,সে বিষয়ে জানতে চায় শীর্ষ আদালত। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৭ সেপ্টেম্বর নির্বিঘ্নে হয়েছে নিয়োগ পরীক্ষা, ১৪ তারিখ পরের পরীক্ষা। টাকা ফেরতের কাজও এগোচ্ছে।

এদিন, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। নিজেকে চাকরির যোগ্য বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন বিকাশ পাত্র। কিন্তু বেঞ্চ তাঁকে স্পষ্ট জানিয়ে দেয়, অযোগ্য বলে একবার চিহ্নিত হলে আদালতের আর কোনও হস্তক্ষেপের সুযোগ থাকে না।

একই সঙ্গে অযোগ্য প্রার্থীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কি না সে বিষয়েও জানতে চায় বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সম্প্রতি ৭ তারিখের পরীক্ষা নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে। সেই প্রক্রিয়ার পাশাপাশি ফেরত দেওয়ার কাজও এগোচ্ছে। তবে, বেঞ্চের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, SSC-র তালিকায় স্বচ্ছতার অভাব চোখে পড়ছে। তালিকার বিভ্রান্তি নিয়েও প্রশ্ন তোলে বেঞ্চ।

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...