Saturday, April 11, 2026

বিজেপি শুধু মনীষীদের অপমান করে, আর মোদিবাবু নীরব থাকেন!

Date:

Share post:

মোদিবাবু, আর কতদিন নীরব থাকবেন? এবার তো মুখ খুলুন। আপনার দলের তথাকথিক ‘শিক্ষিত’ নেতা-নেত্রীরা তো প্রতিদিন বাংলার মনীষীদের অপমান করে চলেছেন। তারপরও আপনার মুখে রা নেই! এবার তো কিছু বলুন! আপনার দলের বাংলাবিরোধী চেহারা আজ মানুষের কাছে প্রকট হয়ে উঠেছে। আপনাদের রাজ্যে রাজ্যে বাংলার ও বাঙালির উপর আক্রমণ নেমে আসছে। তারপরও আপনার কোনও চেতনা নেই। মোদিজি, আপনি নীরবই থেকে গেলেন।

সম্প্রতি মোদিজি (Narendra Modi) বাংলায় এসে বাংলার মনীষীদের জয়গান করে গিয়েছেন। ভোটের আগে লোকদেখানো কত বন্দনা। কিন্তু তাঁর দলের নেতারা বাংলাকে পদে পদে অপমান করে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি নেতাদের নেই কু-কথা তুলে ধরে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিকে। আক্রান্ত হয়েছেন বাংলার মনীষীরা। এখানেই তৃণমূলের প্রশ্ন, মোদিজি কেন নীরব?

সুকান্ত মজুমদার (Sukanta Majumder) স্বামী বিবেকানন্দকে ‘বামপন্থী প্রোডাক্ট’ বলেছেন, অমিত শাহের মিছিলে ভাঙা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। তারপর বঙ্গ বিজেপি মা সারদার কটূক্তিমূলক ব্যঙ্গচিত্র ছড়িয়েছে, স্বাধীনতা দিবসে বাংলার নেতাজি-থিমের ট্যাবলো বাতিল করেছে মোদি সরকার। দিলীপ ঘোষ মা দুর্গার বংশপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, রামকৃষ্ণ পরমহংসদেবকে ‘অশিক্ষিত’ বলে অপমান করেছেন। বিশ্বভারতীর ফলক থেকে মুছে দেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আবার বঙ্গ বিজেপি দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকেতনে জন্মেছেন। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার কবিগুরুর গায়ের রঙ নিয়ে কুমন্তব্য করেছিলেন, আর সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রাখা হয় সুকান্ত মজুমদারের পায়ের কাছে। তারপরও মোদিবাবু (Narendra Modi) নীরব থেকেছেন আর এই বাংলাবিদ্বেষী নেতাদের প্রশ্রয় দিয়েছেন। এই বাংলাবিরোধী বিজেপিকে বাঙালি ক্ষমা করবে না।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...