Saturday, April 11, 2026

বাংলা ছাড়া স্বাধীন হত না দেশ, যতীন দাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলা ছাড়া স্বাধীনতা আন্দোলন হত না। স্বাধীন হত না দেশ। বীর বিপ্লবী শহিদ যতীন্দ্রনাথ দাসের (Jatin Das) প্রয়াণ দিবসে প্রণাম জানিয়ে আবারও একবার সেই কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বাংলা ছাড়া দেশ স্বাধীন হত না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্র বাঙালিরাই সংখ্যাগুরু। দেশের স্বাধীনতার জন্য কী অমানুষিক কষ্ট বাংলার বীর বিপ্লবীরা সহ্য করে গিয়েছেন, তার জ্বলন্ত উদাহরণ শহিদ যতীন দাস।

মুখ্যমন্ত্রীর এক্স বার্তা, মহান স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী যতীন দাসের প্রয়াণ বার্ষিকীতে আমি তাঁকে প্রণাম জানাই। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ৬৩ দিন অনশন করার পর ১৯২৯ সালের ১৩ সেপ্টেম্বর খুব অল্প বয়সে তিনি জেলের মধ্যে মারা যান। দেশের স্বাধীনতার জন্য তাঁর এই আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান দেশের স্বাধীনতার ইতিহাস ও বাংলা স্বাধীনতার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তিনি কী কী উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তাঁর সংযোজন, এটা আমার গর্ব যে, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আলিপুর জেলে আমাদের স্বাধীনতা আন্দোলনের গর্বের ইতিহাস তুলে ধরতে আমরা যে মিউজিয়াম করেছি তাতে শ্রদ্ধার সঙ্গে আমরা যতীন দাস-সহ বীর বিপ্লবীদের স্মরণ করেছি। এই বীর বিপ্লবীকে শ্রদ্ধা জানিয়ে কলকাতায় একটি মেট্রো স্টেশনেও তাঁর নাম জড়িয়ে নেওয়া আছে। এটাই বাংলা, এটাই বাংলার ঐতিহ্য।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...