Saturday, April 11, 2026

পাকিস্তানকে দুরমুশ করে সুপার ফোরে ভারত, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজ জয় ভারতের। ৭ উইকেটে জয় হাসিল করল টিম ইন্ডিয়া (Team India)। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ফলে   উইকেটে জয় তুলে নিল ভারত।

পাকিস্তানের বিরুদ্ধেও দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। রবিবার দুবাইতে এশিয়া কাপের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান।   টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা।

প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হয়ে যান ওপেনার সাইম আয়ুব। দ্বিতীয় ওভারে জশপ্রীত বুমরাহর শিকার মহম্মদ হ্যারিস। পরপর দু’জন ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর চাপে পড়ে পাকিস্তান দল।

মাত্র ৩ রান করে ফিরলেন সলমন আঘা। হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজরাও মাত্র এক অঙ্কের রান করেই আউট হলেন।ফলে পাক ব্যাটারদের নাজেহাল হতে হল কুলদীপ-অক্ষরদের দাপটে।

ওপেনার সাহিবজাদা ফারহান ৪৪ বল খেললেও মাত্র ৪০ রান করেন। ১৭ রানে ফেরেন ফখর জামান। পাকিস্তানের মানরক্ষা করলেন শাহিন আফ্রিদি।শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে একের পর এক ছক্কা মারলেন শাহিন আফ্রিদি। তিনি শেষ ওভারে হার্দিককে পরপর দুটো ছক্কা মারেন।১৬ বলে ৩৩ রান করেন।

কুলদীপ চার ওভারে ১৮ রান দিয়ে তিনটি, অক্ষর ৪ ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন। দুটি উইকেট পান বুমরাহ। একটি করে উইকেট পান বরুণ ও হার্দিক।

ভারতীয় বোলাররা বিশেষত স্পিনাররা দাপট দেখালেন পাকিস্তানের ব্যাটারদের উপর। ফলস্বরূপ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলল পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলের উইকেট হারায় ভারত। ৭ বলে ১০ রান করে আউট হন গিল। অপর ওপেনার অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান করে আউট হলেন। ভারতের জয় নিশ্চিত করলেন সূর্য। তিলক ৩১ বলে ৩১ রান করে আউট হলেও, অধিনায়ক ৩৭ বলে ৪৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। দুবে ১০ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন :সূর্য-সলমনের সৌজন্য উধাও, পাকিস্তানের জাতীয় সঙ্গীত বিভ্রাট

এই ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি অবশ্যই স্পিনারদের পারফরম্যান্স। কুলদীপ-অক্ষররা মরুদেশে ভেল্কি দেখিয়ে যাচ্ছেন। ছন্দে ফিরছেন অধিনায়ক সূর্যও। তবে ওপেনাররা বড় রান পাচ্ছেন না, এটা কিছুটা ভাবনার কারণ হতে পারে টিম ইন্ডিয়ার। এই জয়ে সুপার ফোর নিশ্চিত করল ভারত।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...