Saturday, April 11, 2026

বৃষ্টির দুর্যোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা!

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের কারণে তীর্থযাত্রায় বাধা। উত্তর ভারতে (জম্মু-কাশ্মীরে) একনাগাড়ে বৃষ্টির কারণে পর্যটক – পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বৈষ্ণোদেবী যাত্রা (Vaishno Devi Yatra postponed till further order)। শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ডের তরফে জানানো হয়েছে যে, রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী মন্দির দর্শনের জন্য যাত্রা শুরুর কথা থাকলেও আবহাওয়া এতটাই খারাপ যে এই মুহূর্তে তা সংগঠিত করা যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নতুন করে যাত্রার সময়সূচি ঘোষণা করা হবে।

গত অগাস্ট মাসে কাটরা থেকে প্রায় বারো কিলোমিটার যাত্রাপথের মাঝে আধকুয়ারির ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভূমিধসের ঘটনা ঘটেছিল। দুর্যোগের পর থেকে এই তীর্থযাত্রা প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল। ওই ভূমিধসে প্রায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২০ জন। স্বাভাবিকভাবেই সেই সময়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেন তীর্থযাত্রা বন্ধ করা হয়নি সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই এবার দুর্ঘটনা এড়াতে আগেভাগেই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হল।

Related articles

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...