Monday, June 15, 2026

উন্নয়নকে হাতিয়ার করে চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচারের বার্তা অভিষেকের

Date:

Share post:

জেলাওয়াড়ি বৈঠকে মঙ্গলবার বসিরহাট-যাদবপুর-ডায়মন্ড হারবারের নেতৃত্বকে নিয়ে আলোচনা সারলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দলের নেতৃত্বকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচারের বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিনই ছিল পুজোর আগে শেষ বৈঠক। অন্যান্য দিনের মতোই এদিনও জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন। সেই সঙ্গে সরকারের উন্নয়নমূলক প্রচারেও জোর দিতে বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। আলোচনা হয় জেলার টাউন ব্লক সভাপতি পরিবর্তন ও পরিমার্জন নিয়েও। বিজেপির চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে আরও প্রচার ও মানুষের কাছে যাওয়ার বার্তা দেওয়া হয়।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...