Sunday, March 1, 2026

বক্সা পাহাড়ের মিষ্টি আলু-আদা-এলাচের স্বাদ পাবে গোটা রাজ্য, পরিবহনে জোর নবান্নের

Date:

Share post:

আলিপুরদুয়ারের (Alipurduar) বক্সা (Buxa) পাহাড়ে উৎপাদিত উৎকৃষ্ট মানের আদা, এলাচ ও মিষ্টি আলু এবার পৌঁছতে চলেছে সমতলে। রাজ্যের কৃষি বিপণন দফতর পরিবহনের রূপরেখা তৈরি করতে চলেছে। লক্ষ্য—এই পণ্যকে বড় বাজারে পৌঁছে দিয়ে কৃষকদের আয় বাড়ানো। কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না  (Becharam Manna) সম্প্রতি স্থানীয় কৃষকদের সঙ্গে বৈঠক করেন। ওই অঞ্চলের মাঠে গিয়ে চাষীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথাও শোনেন। মন্ত্রী জানান, বক্সা পাহাড় ও আশপাশের প্রায় ১৪টি গ্রামে আদা, এলাচ ও মিষ্টি আলুর চাষ হয়। এখানকার ফসল সমতলের তুলনায় অনেক ভাল মানের এবং বেশি দামে বিক্রি হয়। কিন্তু প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফসল সমতলে নামানোই সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, “যদি পরিবহনের ব্যবস্থা হয়, তাহলে পণ্য বাজারজাতকরণ সহজ হবে। কৃষকদের জীবিকায় বড় পরিবর্তন আসবে।” আরও পড়ুন: সুখবর: আরও সস্তা মাদার ডেয়ারির দুধ! কমছে আইসক্রিম-পনিরের দামও

সূত্রের খবর, কৃষি বিপণন, কৃষি ও উদ্যানপালন দফতরের যৌথ বৈঠকে পরিবহন ও বিপণন সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। তবে সমতলে নামার পথ বক্সা টাইগার রিজার্ভের (Buxa Tiger Reserve) মূল অংশের মধ্য দিয়ে যায়। সেক্ষেত্রে বন দফতরের অনুমতি ও চলাচলের নিয়ম মেনেই পরিবহন পরিকল্পনা তৈরি করতে হবে। কর্তাদের মতে, এই ফসল বাজারে সঠিক সময়ে পৌঁছলে ভালো দাম মিলবে। আদা, মিষ্টি আলু ও স্কোয়াশের মতো ফসল সমতলে চাষ হলেও বক্সা পাহাড়ের ফলন মান ও স্বাদে একেবারেই আলাদা। তাই এদের আলাদা ব্র্যান্ডিং করে বাজারজাত করলে কৃষকরা সরাসরি লাভবান হবেন।সব মিলিয়ে, রাজ্য সরকারের এই উদ্যোগ সফল হলে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলির অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছে প্রশাসন।

spot_img

Related articles

ফের কাজের চাপে প্রাণ গেল বিএলও-র, শোকের ছায়া কামারহাটিতে

উত্তর ২৪ পরগনার কামারহাটির আনোয়ার বাগান এলাকায় কাজের অতিরিক্ত চাপের জেরে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর অকালমৃত্যুকে ঘিরে...

যে ভাষায় আক্রমণ সেই ভাষাতেই উত্তর: তৃণমূলের ডিজিটাল কর্মীদের বার্তা নেতৃত্বের

সময়ের সঙ্গে বদলেছে রাজনীতির ভাষা। তেমনই বদলেছে রাজনীতির পথ চলার ধরণও। সেই পথে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল...

SIR-এ ১ কোটি ২৫ লক্ষ ভোটারের নাম বাদ! সরব দেশবাঁচাও গণমঞ্চ

নির্বাচন কমিশন (Election Commission of India) শনিবার বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলার প্রায় ১ কোটি...

বিজেপির টার্গেটে কীভাবে কাজ কমিশনের: বাংলার হয়রানির তথ্য পেশ অভিষেকের

নির্বাচন কমিশনের (Election Commission) পেশ করা ভোটার তালিকার পরে যখন গোটা রাজ্যের মানুষ নিজেদের নাগরিকত্ব, অস্তিত্ব নিয়ে হয়রানির...