Sunday, April 12, 2026

আত্মনির্ভরতার পথে রাজ্য! ডায়মন্ড হারবারে ইলিশ রিসার্চ সেন্টার, জানালেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

বাংলাদেশের ইলিশের উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর হওয়ার বার্তা ফের স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানান, পদ্মার ইলিশের স্বাদ নিঃসন্দেহে আলাদা হলেও এখন আর কেবল আমদানির উপর নির্ভরশীল নয় বাংলা। ডায়মন্ড হারবারে তৈরি হয়েছে ইলিশ রিসার্চ সেন্টার। মুখ্যমন্ত্রীর কথায়, “আগে পদ্মা থেকে ইলিশ না এলে পাওয়া যেত না। এখন ডায়মন্ড হারবারেই ইলিশ পাবেন, কোলাঘাটেও ইলিশ পাবেন।”

উল্লেখ্য, ২০১৩ সালেই ডায়মন্ড হারবারে ইলিশ মাছের রিসার্চ সেন্টার গড়ে তোলে রাজ্য সরকার। ধীরে ধীরে তার ফল মিলছে বলেই দাবি মুখ্যমন্ত্রীর। শুধু ইলিশ নয়, কৃষি উৎপাদন ক্ষেত্রেও আত্মনির্ভরতার বার্তা দেন তিনি। পেঁয়াজ আমদানি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আগে বাংলায় পেঁয়াজ উৎপাদন হত না। এখন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া—সব জেলায় পেঁয়াজ উৎপাদন হচ্ছে। আগে নাসিক থেকেই সব আসত, এখন উৎপাদন ৫০ শতাংশ বাড়িয়েছি। শিগগিরই ১০০ শতাংশ পূরণ করব।”

এছাড়া মুখ্যমন্ত্রী জানান, আগে কেবল মুরগির পোল্ট্রি ছিল, হাঁসের পোল্ট্রি ছিল না। বর্তমানে রাজ্যে সেটিও চালু করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, ইলিশ থেকে পেঁয়াজ, পোল্ট্রি—সবক্ষেত্রেই আত্মনির্ভরতার রাস্তায় হাঁটার বার্তা দিয়ে রাজ্য সরকার কৃষি ও মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে চাইছে।

আরও পড়ুন – প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি এড়াতে ধানচাষিদের জন্য ‘স্বর্ণধান’, জানালেন মুখ্যমন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...