Sunday, April 12, 2026

এসিএল-র ম্যাচে অভিনব টিফো মোহনবাগান সমর্থকদের

Date:

Share post:

সন্দীপ সুর

দেশের সেরা হওয়ার পর এবার লক্ষ্য এশিয়ার মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য নিয়েই মঙ্গলবার এসি এল দুয়ের (ACL2) অভিযান শুরু করল মোহনবাগান( MOHUN BAGAN)। যুবভারতী ক্রীড়াঙ্গনে আহাল এফের বিরুদ্ধে খেলতে নামল সবুজ মেরুন ব্রিগেড।

বিগত কয়েক মরশুম ধরেই প্রিয় দলের খেলা থাকলেই সমর্থকরা রঙিন ও বিষয় ভিত্তিক টিফো নিয়ে গ্যালারিতে হাজির হন মোহনবাগান সমর্থকরা। ব্যতিক্রম হল না আহাল এফকের বিরুদ্ধে ম্যাচেও।

আহাল এফকে বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান সমর্থকরা মাঠে নিয়ে উপস্থিত হয়েছিলেন থ্রি ডি টিফো। বিষয় ভাবনা ছিল মোহনবাগানের ইতিহাস থেকে এশিয়ার মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করার অঙ্গীকার।১৯১১ আইএফএ শিল্ড জয় থেকে গতবারের লিগ শিল্ড জয়ী দলের সাফল্যের কথা তুলে ধরা হল টিফোতে। পাশাপাশি যে সমস্ত মোহনবাগান অন্ত-প্রাণ সমর্থকরা প্রয়াত হয়েছেন তাদেরও তুলে ধরা হয়েছে টিফোর মাধ্যমে। পাশাপাশি কেন জাতীয় ক্লাব মোহনবাগান দেশের গর্ব সেটাও তুলে ধরা হয় টিফোতে।

ডুরান্ড কাপে মোহনবাগান প্রত্যাশাগত ফলাফল করতে পারেননি। কিন্তু এশিয়া সেরার মঞ্চে নিজেদের মেলে ধরতে তৈরি মোলিনা ব্রিগেড। প্রিয় দলকে সমর্থন করতে মোহনবাগান সমর্থকরা কিন্তু যুবভারতী ভরালেন। বিকেল থেকেই বাইপাসের রং সবুজ মেরুন। মোহনবাগান সমর্থকদের কখন চিৎকারে মুখরিত হলো, যুবভারতী ক্রীড়াঙ্গন।

আরও পড়ুন – উন্নয়নকে হাতিয়ার করে চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচারের বার্তা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...