Saturday, April 11, 2026

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে অর্থ ছাড়লো প্রশাসন, শুরু কাজের প্রস্তুতি

Date:

Share post:

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Somadhan) প্রকল্পে টাকা ছাড়ার কাজ শুরু করল রাজ্য প্রশাসন। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সোমবার থেকেই প্রকল্পে অর্থ ছাড়া শুরু হয়েছে। ইতিমধ্যে অর্থ দফতর প্রায় ৭০ কোটি টাকা ছেড়েছে। সেই অর্থে সমস্যার সমাধান কর্মসূচি শুরু হয়েছে। আপাস শিবির শেষ হওয়ার কথা ১৫ নভেম্বর, তারপর কাজ শুরু হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই উদ্যোগ নিল প্রশাসন। আরও বলুন: অস্ত্রত্যাগে বাধ্য হল কি মাওবাদীরা! চিঠি ঘিরে জল্পনা

সরকারি তথ্য বলছে, মঙ্গলবার একদিনেই রাজ্য জুড়ে ৬৩৪টি শিবির হয়েছে। ২ আগস্ট প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত হয়েছে ২৩,৭৬১টি শিবির। এই শিবিরগুলিতে বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন মোট ১ কোটি ৮০ লক্ষ ৬৪ হাজার ৯০৪ জন। প্রকল্প শুরুর দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) জানিয়েছিলেন, প্রতিটি বুথের জন্য বরাদ্দ থাকবে ১০ লক্ষ টাকা। কোন সমস্যার সমাধানে এই অর্থ ব্যবহার হবে, তা ঠিক করবেন বুথের মানুষজনই। রাজ্য জুড়ে প্রায় ৮০ হাজার বুথ রয়েছে। সব মিলিয়ে ৮,০০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

Related articles

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...