Monday, June 15, 2026

টানটান থ্রিলারে জমজমাট ট্রেলার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত-বাংলাদেশ মৈত্রীর বার্তা!

Date:

Share post:

দু মিনিট সাতচল্লিশ সেকেন্ডের টানটান ট্রেলার এক মুহূর্তের জন্য চোখ সরতে দিল না। বিশ্বকর্মা পুজোর দিন প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত রক্তবীজ টু-র (Raktabeej 2) ট্রেলার। শুরুতে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ‘সংযুক্তা’ ইমেজে ধরা দেওয়া থেকে ‘ধনধান্য’ গানের আবহে অফিসার পঙ্কজের (আবির চট্টোপাধ্যায়) দেশপ্রেমের ভাবনা নজর কাড়ে।

জঙ্গিদের কোনও দেশ হয় না, তাই এদের নির্মূল করতে এর আগে একসঙ্গে লড়েছিল কেন্দ্র-রাজ্য। এবার হাতে হাত মিলিয়ে লড়াই করবে ভারত ও বাংলাদেশের পুলিশ।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Shiboprasad Mukherjee Nandita Roy) পরিচালিত রক্তবীজ টু-র ট্রেলারে এত সুন্দরভাবে গল্পের ঝলককে উপস্থাপিত করা হয়েছে যে পুজোর আবহে মারকাটারি অ্যাকশন আর রোমহর্ষক থ্রিলার দেখতে যাওয়ার তাগিদ তৈরি হবে।

অপরাধী মুনীরকে খুঁজে বের করতে শুরু থেকে শেষ পর্যন্ত জান লড়িয়ে দিচ্ছেন আবির-মিমি। কিন্তু নায়ক অঙ্কুশ (Ankush Hazra) যখন খলনায়ক তখন সে যে এত সহজে ধরা দেবে না। কারণ, সে চায় প্রতিশোধ। তাই নিজের লক্ষ্য পূরণ করতে প্রেমিকার (এই চরিত্রে অভিনয় করেছেন কৌশানি মুখোপাধ্যায়) সামনেও চরম হিংস্র রূপও নিতে পারে সে।

আবির- অঙ্কুশের অ্যাকশন চোখের পলক ফেলতে দেবে না। মাঝে সাময়িক রোমান্টিক রিলিফের মতো মিমি চক্রবর্তীর মুখ দিয়ে “পার্টনারস ইন ক্রাইম” ডায়লগে বিকিনি দৃশ্যের স্মৃতি উসকে দিয়েছেন পরিচালকদ্বয়।

ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাসরা যথাযথ। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ভারত- বাংলাদেশ বর্তমান সম্পর্কের কথাও যে সিনেমা তৈরীর সময় ভাবনায় রেখেছিলেন পরিচালক, তা ট্রেলারে স্পষ্ট। এখন অপেক্ষা হল ভরিয়ে সিনেমা দেখার। আগামী ২৬ সেপ্টেম্বর।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...