Saturday, May 30, 2026

প্রেরণা মুখ্যমন্ত্রী, এবারেও গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোয় চন্দ্রিমার গান 

Date:

Share post:

পুজো মানেই নতুন গান, নতুন সুর। আর সেই সুরেই এবার যুক্ত হচ্ছে এক ভিন্ন মাত্রা। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজোয় বাজবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের লেখা গান। মণ্ডপে প্রতিধ্বনিত হবে তাঁর কলম থেকে বেরোনো থিম সং— “আমার জননী তুমি দশভূজাধারিনী…”।

গানটির সুর দিয়েছেন দেবাদিত্য চৌধুরী। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী রাঘব। ইতিমধ্যেই রেকর্ডিং শেষ হয়েছে, খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসবে সম্পূর্ণ গান। ক্লাব চত্বর ভরে উঠবে সেই বিশেষ সুরে।

এটা অবশ্য একেবারে নতুন নয়। আগেও গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের থিমকে কেন্দ্র করে গান লিখেছিলেন চন্দ্রিমা। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। শুধু স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন, এই মহিলা পরিচালিত পুজোর প্রধান উপদেষ্টা হিসেবেও তিনি একেবারে সক্রিয়।

ইতিমধ্যেই গানটির কিছু ভিডিও ক্লিপিংস প্রকাশ্যে এসেছে। পুরো গান শোনার জন্য এখন অপেক্ষা মাত্র। আগমনী সুরের আবহে মহালয়ার পর থেকে পুজোর মণ্ডপে ঢুকতেই দর্শনার্থীরা শুনতে পাবেন চন্দ্রিমার লেখা গান।

শারদোৎসবের আঙিনায় তাই এ বার শুধু দেবী দর্শন নয়, দর্শনার্থীরা উপহার পাবেন এক নতুন সুরের অভিজ্ঞতাও। উৎসবের মেজাজে সেই সুরই যেন হয়ে উঠবে বাঙালির আড্ডা ও আবেগের নতুন ঠিকানা।

আরও পড়ুন – ভয়ানক! ভারতীয় সেনাছাউনি উড়িয়ে দেওয়ার প্ল্যান পঞ্জাবের পড়ুয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...