Saturday, May 30, 2026

ভয়ানক! ভারতীয় সেনাছাউনি উড়িয়ে দেওয়ার প্ল্যান পঞ্জাবের পড়ুয়ার

Date:

Share post:

পঞ্জাবের এক আইনের ছাত্রের ভয়ানক পরিকল্পনা মনে করিয়ে দিয়েছে অনুপম খের ও নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘আ ওয়েডনেস ডে’-এর ঐতিহাসিক মনোলোগ। বাড়িতে বিস্ফোরক বানানোর পরিকল্পনা করেছিলেন ভাটিন্ডার জিদা গ্রামের গুরপ্রীত সিং। জানা গেল উদ্দেশ্য ছিল কাশ্মীরের এক সেনা ছাউনি উড়িয়ে দেওয়ার। কিন্তু বিপত্তি হল বোমা বানাতে গিয়ে ঘরেই বিস্ফোরণ ঘটে। আপাতত হাসপাতালে চিকিৎসারত সেই ছাত্র।

গত ১০ সেপ্টেম্বর জিদা গ্রামের একটি বাড়িতে পর পর দু’বার বিস্ফোরণে হয়। এর ফলে আহত হন গুরপ্রীত ও তাঁর বাবা জগতার সিং। কিন্তু প্রশ্ন উঠছে কেন হয়েছিল সেই বিস্ফোরণ? ঘরের মধ্যে কী এমন ছিল? তদন্তে নেমে মাথায় হাত পঞ্জাব পুলিশের। বাড়িতে বসেই বিভিন্ন রাসায়নিক দিয়ে প্রাণঘাতী বোমা বানানোর কাজ করছিলেন গুরপ্রীত। শান্ত স্বভাবের ছেলে গুরপ্রীত এক জাট শিখ পরিবারের ছেলে এবং পড়াশোনায় বেশ ভাল। স্কুলে ৯০ শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর পেয়েছেন। জেরা করা হয়েছে গুরপ্রীতের বাবা জগতারকে। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, হাঁটুর ব্যথার জন্য ১৪ বা ১৫ বছর বয়স থেকেই পিজিআই চণ্ডীগড়ে গুরপ্রীতের চিকিৎসা চলছিল। স্নায়ুজনিত ব্যথা কমানোর জন্যে ‘Pregabalin’ নামে একটি ওষুধ দেওয়া হত গুরপ্রীতকে। ২০২২-২৩ সালে চিকিৎসকরা তাঁকে একা না রাখতে এবং বিশেষ নজর দেওয়ার কথাও জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তাঁর বাবা নেশাগ্রস্ত হওয়ায় খেয়াল রাখতে পারেননি। গুরপ্রীত একা থাকতেন বেশিরভাগ সময়ে। এবার প্রশ্ন উঠছে একাকিত্ব থেকেই কি তবে জন্ম নেয় অপরাধ প্রবণতা?

গুরপ্রীতকে যেটুকু জিজ্ঞাসাবাদের সময় পেয়েছিল পুলিশ তাতে জানা যায় নিজের মোবাইলে জৈশ-ই-মহম্মদের মাসুদ আজহারের কয়েকটি ভিডিয়ো দেখেন গুরপ্রীত। উগ্র মৌলবাদের প্রতি আকৃষ্ট হয়ে কাশ্মীরের কাঠুয়ার একটি সেনা ছাউনিতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন গুরপ্রীত। এখানেই শেষ না, ১১ সেপ্টেম্বর কাঠুয়া যাওয়ার জন্য একটি অনলাইন বাস টিকিট বুক করেছিলেন। পঞ্জাবে বন্যার ফলে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বসে যাবেন ভেবে নিয়েছিলেন। কিন্তু যাওয়ার একদিন আগে পরিকল্পনা ভেস্তে যায়।

ভাটিন্ডার এসএসপি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, Explosive Substances Act অনুযায়ী গুরপ্রীতের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। গুরপ্রীতের বাড়ি থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক টিম, গোয়েন্দা ব্যুরো, এনআইএ এবং কাঠুয়া পুলিশ এই ঘটনার তদন্ত করছে। গুরপ্রীত হাসপাতাল থেকে ছাড়া পেলে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন –

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...