Saturday, April 11, 2026

মেয়াদ উত্তীর্ণ আগ্নেয়াস্ত্র নিয়ে বেআইনি কারবার! পুরুলিয়া থেকে গ্রেফতার ১

Date:

Share post:

সরকারি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের দোকানে আগ্নেয়াস্ত্রের বেআইনি কারবার!তদন্তে জুড়ল পুরুলিয়ার নাম। গ্রেফতার এক। খড়দহ এবং কলকাতার বিবাদী বাগে বেআইনি অস্ত্র কারবারের তদন্ত করতে গিয়ে এবার সেফ কাস্টডিতে থাকা বন্দুক ‘পাচার’ করার অভিযোগে পুরুলিয়া গান হাউসের কর্মচারী থেকে শেখকে গ্রেফতার করেছে এসটিএফ। মঙ্গলবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়ায় অভিযান চালায়। দশের বাঁধ মোড়ে ওই বন্দুকের দোকানও সিল করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে মধ্যবয়সী শেখ মনু পুরুলিয়া ঘেঁষা টামনা থানার দুলমি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। তাঁর বিরুদ্ধে ঝালদা থানায় বেশ কয়েকটি অপরাধমূলক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশেরবাঁধ মোড়ে গান হাউসে ধৃত ব্যক্তি কাজ করতেন। সেখানে বন্দুক-গুলি কেনাবেচা ছাড়াও লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ভাড়া দিয়ে হেফাজতে রাখা হত। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই দোকান থেকে বন্দুক-গুলি কেনাবেচার কোনও বৈধ লাইসেন্স ছিল না। তবে আগেকার অনেক বন্দুক – গুলি ওই দোকানের সেফ কাস্টডিতে রাখা আছে। তাই নিয়েই চলত বেআইনি কারবার।দোকানের মালকিন সুশীলা আধিয়াকে কলকাতায় তলব করা হয়েছে বলে খবর।

 

Related articles

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...