Saturday, April 11, 2026

তিক্ততার আবহেই এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, কবে হবে ম্যাচ?

Date:

Share post:

সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে উঠল পাকিস্তান। আগামী রবিবার ফের ভারত পাকিস্তান ম্যাচ (IND vs PAK)। আমিরশাহির বিরুদ্ধে জয় পেয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। আগেই সুপার ফোরে স্থান করে নিয়েছে ভারত। ফলে দুই দেশ আরও এরকবার মুখোমুখি হচ্ছে।

বিস্তর নাটক শেষে বুধবার আমিরশাহরির বিরুদ্ধে খেলতে নামে পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান।  প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪৬ রান করেছিল। হাফসেঞ্চুরি করেছিলেন ফখর জামান। জবাবে গোটা সংযুক্ত আরব আমিরশাহি দল ১০৫ রানে অলআউট হয়ে যায়।

২০২৫ এশিয়া কাপে দুটো গ্রুপ থেকে দুটো করে দল সুপার ৪-য়ে উঠতে পারবে। গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান আগামী রাউন্ডের যোগ্যতা অর্জন করে ফেলেছে।সুপার ফোর রাউন্ডে মোট ৬ ম্য়াচ খেলা হবে। প্রত্যেকটা দলই একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান আগামী ২১ সেপ্টেম্বর আরও একবার একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে।

আরও  পড়ুন :হূশিয়ারি দিয়েও সমঝোতা! নাটক শেষে কোন সমীকরণে খেলতে নামল পাকিস্তান?

গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে হেলায় হারিয়েছিল। তবে ম্যাচ জুড়ে ছিল শুধুই বিতর্ক।  আগামী ম্যাচেও ভারত যে প্রতিপক্ষ দলকে কোনও রকম সৌজন্য দেখাবে না তা স্পষ্ট। ফলে তিক্ততার আবহেই ফের একবার ২২ গজে খেলতে নামবে ভারত। এই প্রবল বিতর্কের মাঝেই রবিবার দুই যুযুধান প্রতিপক্ষের ম্য়াচে কী ফলাফল হয় সেটাই দেখার বিষয় হতে চলেছে।

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...