Thursday, June 11, 2026

চটিচাটা!! শুভেন্দুকে চরম শ্লেষ অনির্বাণদের হুলি গানের গানে

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

তিন ঘোষকে নিয়ে গান বাঁধার পর অনির্বাণরা এখন ফেসবুক ভাইরাল। বিস্তর আলোচনা, নানা ট্যারাব্যাঁকা সমালোচনা। হুলি গান ইজম (Hooli-gaan-ism), মানে অনির্বাণদের (Anirban Bhattacharya) দল যে আলোচনাতেই থাকতে চায়, তা তাদের নতুন গানের কথাতেই স্পষ্ট। অনেকটা এইরকম, তুমি আমায় অপছন্দ করতে পার, কিন্তু উপেক্ষা করতে পারবে না।

অনির্বাণ এবার সরাসরি চটিচাটা নিয়ে তীব্র কটাক্ষ করলেন। কাকে বললেন? শ্লেষের তীর কার বা কাদের দিকে? শুধু তাই নয়, ফেসবুক বিপ্লবীদের দিলেন চরম ছ্যাঁকা।

আগের বার তিন ঘোষ নিয়ে কি গেয়েছিল হুলি গানরা। তিনের একজন কুণাল ঘোষ নিয়ে লিখেছিল, এই আমাদের দোষ/ গান-বাজনা করতে এসে/ এসব কথা বললে/ রেগে যাবে কুণাল ঘোষ।

দ্বিতীয় জন দিলীপ ঘোষ। তাকে নিয়ে হুল ফোটানো হয়েছিল এভাবে…, আর এক ঘোষও আছে/দাদা খুবই রোম্যান্টিক/ঘোষ দিয়ে যায় চেনা/ গয়না দোকান সব তুলে দাও/ গরুর দুধে সোনা।

এবং তৃতীয় জন শতরূপ ঘোষ। তার জন্য অনির্বাণদের বরাদ্দ ছিল এইরকম… ওই বিপ্লবীদের পার্টি/ আর এক ঘোষও আছে/টিভির চ্যানেল পার্টি অফিস/ বড্ড হাঁটাহাঁটি/তাই কিনেছে গাড়ি/দামটা বড্ড বেশি/ফেসবুকেরই রাজা মোদের/ দাদা শতরূপ।

এসব করার পর ফেসবুকের বিপ্লবীদের কেমন অ্যাপ্যায়ন পেয়েছিলেন? অনির্বাণরা লিখিছেন, সবাই করল মস্তি/সবার মুখে জাতীয় ভাষায় খিস্তি। বিপ্লবীদেরও চরম শ্লেষ।

আরও পড়ুন: মাননীয় রানা সরকার, ভয় তো আপনারা পেয়েছেন

তিনজনই খবরে থাকেন। তাদের নিয়ে কবিতা-গান গাওয়ার পর, যেভাবে বিতর্ক দানা বেঁধেছিল, তাতে মনে হয়েছিল, এবার একটু সমঝে চলবে হুলি গানরা। কিন্তু কোথায় কী? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এক শ্রেণির মিডিয়াকে চটিচাটা বলে কটাক্ষ করেছিলেন। সে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। কবিতা-গানে তুলে এনে এবার অনির্বাণরা (Anirban Bhattacharya) আরও সাহসী। কী লিখলেন… আমরা হবো বিপ্লবী/আর সবাই চটিচাটা… বিপ্লবী কারা? কিংবা চটিচাটা? এ যে শুভেন্দুকে লক্ষ্য করে চরম তাচ্ছিল্যের শ্লেষ। বাংলার রাজনীতিতে কুকথার রাজনীতিকদের চরম ধিক্কার গানে। এবার ফেসবুক বিপ্লবীরা কী বলেন সেটাই দেখার!

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...