Thursday, June 11, 2026

ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্তা, বাড়ি ফিরেই রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

ফের ভিনরাজ্যে বাঙালি শ্রমিক (Bengali Migrant Worker) হেনস্তার অভিযোগ! মুর্শিদাবাদের (Murshidabad) তরুণ শ্রমিক ওয়াহিদ শেখের রহস্যমৃত্যু। বাড়ি ফেরার মাত্র এক দিনের মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
ভগবানগোলা থানার রামকান্তপুর এলাকার বছর চব্বিশের ওয়াহিদ শেখ মাসখানেক আগে আরও ১২ জনের সঙ্গে রোজগারের আশায় পাড়ি দিয়েছিলেন তামিলনাড়ুতে (Tamilnadu)। অভিযোগ, সেখানেই ১৩ সেপ্টেম্বর গভীর রাতে হামলার মুখে পড়েন মুর্শিদাবাদের ১৩ জন শ্রমিক। লাঠিসোঁটা নিয়ে ৩০-৩৫ জন দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। প্রাণে বাঁচতে অনেকেই পালাতে বাধ্য হন। তিন শ্রমিক গুরুতর আহত হয়ে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আহত শ্রমিক খায়রুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা ৩০-৩৫ জন দুষ্কৃতীরা হামলা চালায়। কোনোরকমে পালিয়ে বাঁচেন তাঁরা।

এই ঘটনার পর থেকেই আতঙ্কে ছিলেন ওয়াহিদ। পরিবারের অভিযোগ, ধার করে টিকিট কেটে তিনি ১৮ সেপ্টেম্বর বাড়ি ফেরেন ওয়াহিদ। কিন্তু পরদিনই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তামিলনাড়ুর অভিজ্ঞতা ও আর্থিক চাপে ভেঙে পড়েই আত্মঘাতী হয়েছেন ওয়াহিদ। আরও পড়ুনঃ উলুবেড়িয়ায় তর্পণে এসে গঙ্গায় এসে তলিয়ে গেল নাবালিকা

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তায় উদাসীন থেকেছে স্থানীয় পুলিশ। তবে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং জানিয়েছেন, তামিলনাড়ুর পেনালুরপেট থানার সঙ্গে যোগাযোগ করে পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ।

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...