Thursday, June 11, 2026

দুর্গাপুজোর উৎসবে মাতলেন হরভজন, সৌরভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভাজ্জির

Date:

Share post:

পুজোর কলকাতায় হরভজন সিং ( Harbhajan Signh)। কলকাতার সঙ্গে ভাজ্জির সম্পর্ক অনেক দিনের এই শহর থেকেই তাঁর ভারতীয় ক্রিকেটে উত্থান হয়েছিল। টালিগঞ্জের একটি পুজো উদ্বোধনে এসে তিলোত্তমার ভালোবাসা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভাজ্জি।

রবিবার রাতে টালিগঞ্জের একটি পুজো উদ্বোধন করেন হরভজন সিং সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতায় এসেছেন অথচ সৌরভকে নিয়ে কথা বলবেন না ভাজ্জি তাই হয় নাকি। সৌরভ বলেন,  সৌরভ আমার বড় ভাইয়ের মতো।তাঁকে আমি খুব সম্মান করি। আজ তাঁর শহরে এসেছি।  কারও খারাপ সময়ে হাত ধরার মতো এমন মানুষের প্রয়োজন রয়েছে জীবনে।  কলকাতা আমারও শহর। কেন না, কলকাতার ইডেনই আমাকে তৈরি করেছে।

কলকাতার দুর্গা পুজো প্রসঙ্গে ভাজ্জি বলেন, দুর্গাপুজোর উৎসবের জন্য সকলে অধীর অপেক্ষা করে থাকেন।কলকাতায় দুর্গাপুজোর আসার সুযোগ পেয়ে ভাগ্যবান মনে হচ্ছে।  কলকাতায় এলেই খুব ভালোবাসা পাই। মা দুর্গা সকলকে আশীর্বাদ, কৃপা দিন। সকলকে খুশিতে রাখুন। সকলে সুস্থ থাকুন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস খুব সম্মান দিলেন।

আরও পড়ুন :ভারত-পাকিস্তান মেগা ম্যাচের স্কোরশিট দেখে নিন এক ঝলকে

সোমবার সিএবি সভাপতি হিসাবে দ্বিতীয়বারের জন্য দায়িত্বভার গ্রহণ করবেন সৌরভ। দাদাকে এই বিষয়ে শুভেচ্ছাও জানিয়েছেন ভাজ্জি। একটা সময়  বিসিসিআই সভাপতি হিসাবে নাম ভেসেছিল হরভজনের।  পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসাবে বোর্ডের  এজিএমে যাবেন ভাজ্জি। তবে বোর্ড সভাপতি হওয়া এখনই হচ্ছে না হরভজনের। কারণ বিসিসিআই সভাপতি এবার হতে চলেছেন মিঠুন মানহাস।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...