Thursday, June 11, 2026

হাওড়ায় মেলার ভিড়ে ঢুকে পড়ল লরি, মৃত ২

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মেছোগ্রামে হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে বিশ্বকর্মা পুজোর মেলা চলাকালীন ঘটে গেল ভয়াবহ ঘটনা। ছুটির দিন বলেই প্রচুর মানুষের ভিড় ছিল এদিনের মেলায়। রবিবার গভীর রাতে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সোজা মেলার মধ্যে ঢুকে পড়ে। পিষে দেয় বেশ কয়েকজনকে। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের ও আহত হয়েছেন অন্তত আট জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত দু’জনের মধ্যে একজন মেলা কমিটির কর্তা।

এই মেলা প্রায় আট দিন ধরে চলে। মেলা শেষের দিক ছিল তাই দোকানদারেরা তখন স্টল গুটোচ্ছিলেন। হঠাৎ জাতীয় সড়ক থেকে লরিটি ঢুকে পড়ে একাধিক দোকান ভেঙে ফেলে। ছুটোছুটি শুরু হয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজনের। গুরুতর আহতদের দ্রুত পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন।

আরও পড়ুন :পুলিশের গাড়ির ছাদে উত্তাল প্রেম! ‘তামাশা’ দেখল কোটা

বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের তরফে খবর, দুর্ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...