Thursday, June 11, 2026

উচ্চমাধ্যমিক জীববিদ্যায় প্রশ্নপত্রে ‘ভুল’! নম্বর নিয়ে নির্দেশিকা সংসদের

Date:

Share post:

চলতি উচ্চমাধ্যমিক সেমেস্টারে ভুল প্রশ্ন নিয়ে বিভ্রাটে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্রে ভুল সামনে আসার পরই দ্রুত পদক্ষেপ শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary)। জানানো হল, ভুল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলেই পুরো নম্বর পাওয়া যাবে।

এবছরই প্রথমবার সেমেস্টার ব্যবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হয়। ২২ সেপ্টেম্বর, সোমবার ছিল জীববিদ্যা (Biology) বিষয়ের পরীক্ষা। একাধিক স্কুল থেকে পরীক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ জানান, দুটি প্রশ্ন ভুল (mistake) রয়েছে। নির্দিষ্ট পরীক্ষার সঙ্গে সেই প্রশ্ন দুটি সম্পর্ক নেই, বলে দাবি করা হয়।

আরও পড়ুন: গার্ডেনরিচে চলল গুলি! মৃত অজ্ঞাত পরিচয় যুবক

মূলত সিলেবাসের বাইরের প্রশ্ন নিয়েই আপত্তি ওঠে। এরপরই প্রশ্নপত্র খতিয়ে দেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়, প্রশ্নপত্রে দুটি প্রশ্ন যথাযথ নয়। সেই সঙ্গে জানানো হয়, ওই প্রশ্ন দুটির উত্তর দেওয়ার চেষ্টা করলেই পূর্ণমান দেওয়া হবে পরীক্ষার্থীদের।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...