Friday, June 12, 2026

DA মামলা: শীর্ষ আদালতে লিখিত বক্তব্য জমা রাজ্যের, পাল্টা প্রতিক্রিয়া দিতে চান সরকারি কর্মচারীও

Date:

Share post:

ডিএ মামলায় সোমবার শীর্ষ আদালতে (Supreme Court) লিখিত বক্তব্য জমা দিল রাজ্য (West Bengal government)। কোন কোন রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতার ক্ষেত্রে CPI মানে না? এদিন রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল লিখিত বক্তব্যে জানিয়েছেন যে, ১০ রাজ্যে সূচক মেনে ডিএ দেওয়া হয় না। ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার (DA Case) শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছে আদালত।

এদিন, কপিল সিব্বল জানান, রাজ্য লিখিতভাবে জানিয়েছে, প্রায় ১০টি রাজ্য CPI মেনে ডিএ দেয় না। এর পাল্টা সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী শুনানিতে তাঁদের বক্তব্য পেশের জন্য আদালতের কাছে অনুমতি চান। আগেই এক সপ্তাহ সময় দিয়েছিল শীর্ষ আদালত। তার মধ্যেই প্রতিক্রিয়া জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ।
আরও খবর: সত্য-সাহস-ধার্মিকতায় আঁধারের বিরুদ্ধে জয়: নবরাত্রির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয় ডিএ মামলার (DA Case) শুনানি। রায়দান স্থগিত রাখে আদালত। কোনও পক্ষের যদি অতিরিক্ত কিছু বলার থাকে, তা লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশও দেয় ডিভিশন বেঞ্চ। এবার শীর্ষ আদালতের রায়ের দিকে নজর সব পক্ষের।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...