Monday, June 8, 2026

আইআইটি খড়গপুরে পরপর ছাত্রমৃত্যু, জনস্বার্থ মামলা হাই কোর্টে

Date:

Share post:

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) পরপর ছাত্র মৃত্যুর (Students) ঘটনায় এবার নড়েচড়ে বসল বিচারব্যবস্থা। সোমবার কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার আদালতের উল্লেখ পর্বে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ ২৫ সেপ্টেম্বর শুনানির সম্ভাবনার কথা জানিয়েছে। আরও পড়ুন :জামিন খারিজ বউবাজার বিস্ফোরণের মূলচক্রী খালিদের

আইনজীবী তাপস কুমার ভঞ্জের দাবি, চলতি বছরে আইআইটি খড়গপুরে আত্মহত্যা করে মৃত্যু হয়েছে ছ’জন ছাত্রের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখছে না বলেই তাঁর অভিযোগ। সম্প্রতি, ঝাড়খণ্ডের বাসিন্দা ছাত্র হর্ষ কুমার পাণ্ডে-র মৃতদেহ হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয়। সেই ঘটনার পরই বিষয়টি জনস্বার্থ মামলার রূপ নেয়। বার বার ছাত্ররা কেন আত্মহত্যা করছে এবং তা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কেনপদক্ষেপ করছে না তা নিয়েই প্রশ্ন তুলেছেন আইনজীবী।

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...