Monday, March 23, 2026

দুর্গাপুজোকে ঘিরে রাজ্যের ‘নির্মল অভিযান’, আট দিনের বিশেষ কর্মসূচি 

Date:

Share post:

দুর্গাপুজো সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে শুরু হচ্ছে ‘নির্মল দুর্গাপুজো অভিযান’। ইতিমধ্যেই এর ক্যালেন্ডার তৈরি করে প্রতিটি জেলাকে কর্মসূচি পালনের নির্দেশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন চলবে এই কর্মসূচি।

দফতর সূত্রে খবর, শুধু কর্মসূচি পালন করলেই হবে না, প্রতিটি জেলাকে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর তার ভিডিও ফুটেজও পাঠাতে হবে দফতরে। এতে প্রত্যেক জেলার অগ্রগতি সরাসরি নজরে আসবে নবান্নের।

এই উদ্যোগে যুক্ত থাকবেন ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা, স্বনির্ভর গোষ্ঠী এবং পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত কর্মীরা। প্রশাসনের মতে, স্থানীয় স্তরে জনসচেতনতা তৈরি না হলে এই অভিযান কার্যকর হবে না। তাই সাধারণ মানুষকেও এর সঙ্গে সম্পৃক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে।

নির্দেশে বলা হয়েছে, যেখানে জঞ্জাল জমে আছে, সেগুলি চিহ্নিত করে অবিলম্বে পরিষ্কার করতে হবে। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প ব্যবহারের প্রচারেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে কাজে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। দুর্গাপুজোর মণ্ডপ ও জনবহুল এলাকায় ব্যানার–পোস্টারের মাধ্যমে স্বচ্ছতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, দুর্গাপুজোর মতো বিশ্বজনীন উৎসবের আবহে এই বিশেষ অভিযান শুধু জনসচেতনতা বাড়াবে না, ভবিষ্যতের জন্যও এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে।

আরও পড়ুন – শেয়ার বাজারে সাফল্যের স্বীকৃতি, ১৯ এমএসএমই সংস্থাকে সম্মানিত করল রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...