Tuesday, June 9, 2026

শেয়ার বাজারে সাফল্যের স্বীকৃতি, ১৯ এমএসএমই সংস্থাকে সম্মানিত করল রাজ্য 

Date:

Share post:

শেয়ার বাজার থেকে সফলভাবে তহবিল সংগ্রহের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি রাজ্য সরকার সম্মানিত করল ১৯টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও টেক্সটাইলস দফতরের সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন, এই সংস্থাগুলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) মাধ্যমে পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করেছে দফতর।

তিনি মনে করিয়ে দেন, ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে এনএসই ও রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতরের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছিল। সেই উদ্যোগের ফলেই সংস্থাগুলি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে বড় বিনিয়োগকারীদের সামনে নিজেদের ব্যবসা তুলে ধরতে পারছে। এনএসই-র ইমার্জ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা মূলধন সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণে এগোতে পারবে। এই প্রকল্পটি বিশ্বব্যাংকের রাম্প কর্মসূচির অধীনে পরিচালিত হচ্ছে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পার্বতী মূর্তি জানান, বর্তমানে এনএসই-র এসএমই ইমার্জ প্ল্যাটফর্মে বিভিন্ন ক্ষেত্রের ৬৭৩টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এই সংস্থাগুলি প্রায় ২০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে এবং তাদের বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ২২ হাজার কোটি টাকা। তাঁর বক্তব্য, কোভিড-পরবর্তী সময়ে তালিকাভুক্তির গতি অনেকটা বেড়েছে—শুধু গত দুই বছরেই ৩০০-র বেশি কোম্পানি যুক্ত হয়েছে এই প্ল্যাটফর্মে।

আরও পড়ুন – বর্ধমান মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বিয়ার হাতে নাচ, কাটগড়ায় অভয়া-মঞ্চের ‘বিপ্লবীরা’! অধ্যক্ষকে প্রতিবাদপত্র পড়ুয়াদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...