Friday, April 10, 2026

পুলিশের গাড়ির ছাদে উত্তাল প্রেম! ‘তামাশা’ দেখল কোটা

Date:

Share post:

রাতের কোটা শহর। আচমকা দেখা মিলল রোম্যান্টিক যুগলের। না, রাস্তায় না। সোজা গাড়ির উপরে।

কিন্তু কেউ দেখল না? বা তাদের কেউ নামালো না? আসলে তারা যে গাড়ির উপরে সেটাই পুলিশের গাড়ি। আইনের রক্ষকের গাড়ির ছাদে উঠেই আইন ভাঙল রাজস্থানের কোটার (Kota) যুগল।

আদতে বাড়ি থেকে পালানো এই যুগলকেই খুঁজছিল পুলিশ। বিজেপি জমানায় রাজস্থানের পুলিশের (Rajasthan Police) দুর্গতি এমনই যে নাবালিকা ও তার প্রেমিক যুবকই (couple) তাদের নাকে দড়ি দিয়ে ঘোরালো।

রাজস্থানের কোটায় নানটা থানা এলাকার এক নাবালিকা ও এক যুবকের পরিবার তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। সেই মতো শুরু হয় তল্লাশি। সরোবর টকিজের কাছে পুলিশের (Rajasthan Police) গাড়ি দেখেই এক যুবক-যুবতী পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধরতে গেলে তারা সোজা চড়ে বসে পুলিশের গাড়ির মাথায়। ২২ বছরের যুবকটি ছিল মত্ত অবস্থায়।

এরপর শুরু হয় তাদের গাড়ির ছাদ থেকে নামানোর কসরৎ। নাবালিকা দাবি করে, যদি পুলিশ যুবককে ছেড়ে দেয় তবে সে তাকে গাড়ির ছাদ থেকে নামিয়ে আনতে পারে। ভিড় জমে যায় রাস্তায়। সকলেই তখন অশ্লীল ভিডিও তুলতে মগ্ন। শেষে নেশার ঘোরে ভারসাম্য হারিয়ে গাড়ির ছাদে পড়ে যায় যুবক। তখন তাকে নামিয়ে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: জুবিনের জন্য ১০ বিঘা জমিতে সমাধিস্থল: অন্তেষ্টির দিন ঘোষণা অসমে

গোটা ঘটনায় প্রশ্নে রাজস্থান পুলিশের দক্ষতা। প্রথমে যুগলকে (couple) দেখতে পেয়েও ধরতে না পারা। শেষে আইন ভেঙে পুলিশের গাড়ির ছাদে কীভাবে উঠল তারা, তা নিয়ে প্রশ্ন দুজনের পরিবাবের। ঘটনায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...