Monday, June 8, 2026

শহরের ৫ কিমি উপরে ছিল মেঘ! ৩৯ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, ঘোষণা আবহাওয়া দফতরের

Date:

Share post:

আবহাওয়ার পরিবর্তনে মেঘ ভাঙা বৃষ্টি ভারতের এক নতুন দুর্যোগ। প্রবল জলীয় বাষ্পপূর্ণ মেঘ মাটির খুব কাছে এসে অল্প সময়ের মধ্যে যে প্রবল বৃষ্টি ঘটাচ্ছে, তাকেই আবহাওয়াবিদরা মেঘ ভাঙা বৃষ্টি বলছেন। নিম্নচাপের (depression) জেরে জেরবার বঙ্গে বর্ষা বিদায়ের পরেও রেহাই নেই বৃষ্টির। আর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, তাকে আবহাওয়া দফতর সেপ্টেম্বর মাসের ৩৯ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি বলেই জানাচ্ছে।

আবহাওয়া দফতর মঙ্গলবার সকাল পর্যন্ত চলা দুর্যোগের জেরে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প কলকাতা ও তার চারপাশে পুঞ্জীভূত হয়েছিল। যার জেরে মূলত সোমবার রাত ২.৩০ মিনিট থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত প্রবল বৃষ্টি হয়েছে। তিন ঘণ্টা বা পাঁচ ঘণ্টায় একই জায়গায় এতটা বৃষ্টি সেরকম হয় না।

তার কারণ হিসাবে আবহাওয়া দফতর জানাচ্ছে। যে মেঘ শহর ও শহরতলির উপর পুঞ্জীভুত হয়েছিল তা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি উপরে ছিল। ফলে বৃষ্টির তীব্রতা বেশি ছিল। স্পষ্টভাবে মেঘ ভাঙা বৃষ্টির নাম উল্লেখ না করলেও এই বৃষ্টি যে মেঘ ভাঙা বৃষ্টি, তা আবহাওয়া দফতরের বক্তব্যে স্পষ্ট।

তবে সেপ্টেম্বর মাসের বৃষ্টির পরিসংখ্যা বলছে সোমবার রাতের বৃষ্টি তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি। সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান:
১৯৭৮ সালে – ৩৭৯.৬ মিমি
১৯৮৬ সালে – ২৫৯.৫ মিমি
২০২৫ সালে – ২৫১.৪ মিমি

আরও পড়ুন: জলমগ্ন শহরে নতুন দুর্যোগের আশঙ্কা! কী শোনাচ্ছে আবহাওয়া দফতর

রাজ্যে বর্ষাকাল ও অন্যান্য সময় মিলিয়ে সোমবার রাতের বৃষ্টিকে আবহাওয়া দফতর অবশ্যই প্রথম দশে রাখছে। সব মিলিয়ে পরিসংখ্যান অনুযায়ী এটি ষষ্ঠ সর্বোচ্চ বৃষ্টি:
১৯৭৮ সালে – ৩৬৯.৬ মিমি
১৯০৮ সালে – ৩০৩.৫ মিমি
১৯৮৪ সালে – ২৮৯.৯ মিমি
১৯৮৬ সালে – ২৫৯.৫ মিমি
১৮৮৮ সালে – ২৫৩.০ মিমি
২০২৫ সালে – ২৫১.৪ মিমি

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...