Tuesday, June 23, 2026

পুজো উদ্বোধনের ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে দমকল কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজো উদ্বোধনের ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে (Kalighat) নবনির্মিত দমকল কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banarjee)। বুধবার তৃতীয়ার দুপুরে শহরের বিভিন্ন পুজোমণ্ডপ উদ্বোধনের মাঝেই কালীঘাটে দমকলের নয়া ভবনের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে পতাকা নেড়ে দমকলের ২৯টি বাইকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী।

নবনির্মিত দমকল কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, সাংসদ মালা রায়, বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার, কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়-সহ দমকলের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মকর্তারা।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কালীঘাটের এই ফায়ার স্টেশনটা দীর্ঘদিনের। তাই এটা সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছিল। আমি সুজিতকে বলেছিলাম এটা নতুন করে তৈরি করতে। সুজিত সেই কথা রেখেছে। আমি রোজই সামনে দিয়ে যেতাম আর দেখতাম আপনারা গাড়িগুলো বাইরের দিকে রাখতেন। তাতে অসুবিধা হত। তাই আমি বলছিলাম, আলাদা করে কোনও অনুষ্ঠানের দরকার নেই। পুজোর মধ্যে যাতায়াতের সময় উদ্বোধন করে দেব, যাতে গাড়িগুলো ভিতরেই রাখা যায়।

আরও পড়ুন :প্রকাশিত প্রাথমিক TET ফল, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর: বৃহস্পতিবার দুপুরে পর্ষদের ওয়েবসাইটে OMR শিট

এদিন উদ্বোধনের সঙ্গে দমকলকর্মীদের কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে লড়াই করেন, যাঁরা প্রাণপাত করে আগুন নেভান, মানুষকে বাঁচান, তাঁদের সবাইকে আমি স্যালুট জানাই। দমকলের ২৯টি বাইকও আজ উদ্বোধন হল। অলিতে-গলিতে ঢোকার জন্য এটা আমাদের নতুন সৃষ্টি। বড় বড় বাড়িতে আগুন নেভানোর জন্য যেমন বড় গাড়ি আছে, তেমন ছোট অলিগলির জন্য এই বাইক।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...