Thursday, March 26, 2026

ইডির আর্জি খারিজ! হেফাজতে নিয়ে জেরা করা যাবে না চন্দ্রনাথকে

Date:

Share post:

হেফাজতে নিয়ে জেরা করা যাবে না রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha)। বুধবার, শুনানিতে ইডি-র আর্জি খারিজ করে দিল আদালত। আপাতত জামিন বহাল থাকছে কারামন্ত্রীর। এদিন আদালতের নির্দেশের পরে তিনি বলেন, জ্ঞানত কোনও অপরাধ করিনি। বিচারব্যবস্থার উপর আস্থা আছে।

কারামন্ত্রীর জামিনের বিরোধিতা করে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে। ২দিন করে চন্দ্রনাথকে ইডি দফতরে হাজিরা দিতে হবে।

যত ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের বাংলায় সক্রিয় কেন্দ্রীয় এজেন্সির। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ এনেছে কেন্দ্রীয় এজেন্সি। ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ বিচারভবনে ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে প্রভাবশালী তত্ত্বে শনিবার তাঁকে ৭দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল ED। শুনানিতে তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন খোদ বিচারক। ইডিকে প্রশ্ন করেন, “আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক তথ্য পেয়েছিলেন। বয়ান নথিবদ্ধ করার পর ১১ মাস পরে কেন চার্জশিট দিলেন? কেন এত দিন অপেক্ষা করলেন?” দুপক্ষের শুনানির পরে রায়দান স্থগিত রাখেন বিচারক। বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা জানিয়ে দিয়েছিলেন, মঙ্গলবার দুপুর ২টোয় রায় দেবেন তিনি। কিন্তু রেকর্ড বৃষ্টির জেরে জলমগ্ন হওয়ায় শুনানি হয়নি।

কারামন্ত্রী জানান, জ্ঞানত কোনও অপরাধ করিনি। বিচারব্যবস্থার উপর আস্থা আছে। আজকের নির্দেশে বিচারব্যবস্থার নিরপেক্ষতা প্রমাণ হয়েছে। তিনি কি ইডি দফতরে হাজিরা দিতে যাবেন? উত্তরে চন্দ্রনাথ জানান, সেটা ভেবে দেখবেন।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...