Thursday, March 26, 2026

ছয় বছর ধরে প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-শাহর! লাদাখে বিজেপি পার্টি অফিসে আগুন

Date:

Share post:

রাজ্যের স্বীকৃতির দাবি লাদাখ জানিয়েছে ২০১৯ সাল থেকে। রাজ্যের স্বীকৃতি তো দূরের কথা, পাহাড়ের দুর্গম লাদাখকে ষষ্ঠ তফশিলের অন্তর্গত করার প্রতিশ্রুতি দিয়েও রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেদের দাবির সপক্ষে লাদাখের (Ladakh) বিভিন্ন সম্প্রদায়ের মানুষ লাগাতার প্রায় ছয় মাস অনশন, পায়ে হেঁটে দিল্লি যাত্রার পরও প্রতিশ্রুতি পূরণে একধাপও এগোয়নি কেন্দ্রের বিজেপি। প্রবল বিক্ষোভে বুধবার লাদাখের লেহ (Leh) শহরে বিজেপির সদর দফতরে (BJP party office) আগুন লাগিয়ে দিল লাদাখের বিক্ষুব্ধ যুব সমাজ। এই ঘটনার পরই ১৫ দিন ধরে অনশন করতে থাকা সোনম ওয়াংচু (Sonam Wangchuk) যুব সমাজকে বিক্ষোভের পথ থেকে সরে আসার অনুরোধ জানান।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে লাদাখ থেকে পদযাত্রা করে রাজধানী দিল্লিতে গিয়েছিলেন লাদাখের বাসিন্দারা। দীর্ঘ আন্দোলনের পরে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা দেখা করেন তাঁদের সঙ্গে। তখনই প্রতিশ্রুতি দেওয়া হয়, লাদাখের সমস্যা নিয়ে দ্রুত আলোচনায় বসবেন স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) আধিকারিকরা। জানুয়ারি মাসে সেই প্রতিশ্রুতি দেওয়ার পর পেরিয়েছে দীর্ঘ নয় মাস। লেহ অ্যাপেক্স বডির (LAB) সঙ্গে কোনও যোগাযোগ তো দূরের কথা, আন্দোলনের সামনে থাকা পরিবেশ কর্মী সোনম ওয়াংচু-র বিশ্ববিদ্য়ালয়ের বিরুদ্ধে এজেন্সি প্রয়োগ শুরু করে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার।

দিল্লি পদযাত্রার বর্ষপূর্তিতে ফের রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু করেন লাদাখের মানুষ। ১৫ লাদাখবাসীকে নিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচু। রবিবার অনশকারী দুই লাদাখি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রতিবাদে মঙ্গলবার অনশনের ১৫তম দিনে লেহ শহরে আন্দোলনের ডাক দিয়েছিল লেহ অ্যাপেক্স বডি। লাদাখের সব রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন একসঙ্গে বনধ ডেকে আন্দোলন শুরু করে। সেই আন্দোলন প্রতিবাদ থেকেই অশান্তি ছড়ায় লেহ শহরের বিজেপি সদর দফতরের বাইরে।

যদিও পুলিশ বা আন্দোলনকারীদের তরফ থেকে স্পষ্ট করা হয়নি কীভাবে আন্দোলন থেকে আগুন লাগানোর পরিস্থিতি তৈরি হল। আগুন লাগানো হয় একটি পুলিশের গাড়িতেও। তবে আন্দোলন যাতে কোনওভাবেই হিংসাত্মক না হয়, তার জন্য অনুরোধ জানান সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। এমনকি তিনি দাবি করেন, যদি আন্দোলন এভাবে হিংসাত্মক পথ নেয় তবে তিনি অনশন তুলে নেবেন। সেই সঙ্গে প্রশাসনকেও সহানুভূতির সঙ্গে আন্দোলনকারীদের দাবি শোনার অনুরোধ জানান।

আরও পড়ুন: ভেঙে পড়ল বিরাট জলের দেওয়াল! টাইফুনে লণ্ডভণ্ড হংকং

সোনম ও তাঁর অনুগামীসহ লাদাখের মানুষ অনশন শুরু করার পর পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আশঙ্কা করেছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রকের হাই পাওয়ার কমিটি ২০ সেপ্টেম্বর লেহ অ্যাপেক্স বডির সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পেশ করেন। কিন্তু এক বছর অপেক্ষা করার পরে ফের একবার আলোচনা করে লাদাখের রাজ্যের স্বীকৃতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্য প্রণোদিত সময় নষ্টের দাবিতে সাড়া দেননি সোনম ও তাঁর অনুগামীরা। তাঁরা বৈঠকের প্রস্তাব নাকচ করেন। তাঁদের স্পষ্ট দাবি ছিল আলোচনা ছাড়াই এবার রাজ্যের স্বীকৃতি দিতে হবে লাদাখকে। এরই মধ্যে দুই অনশনকারী অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার বিক্ষোভ আগুন লাগানোর পরিস্থিতিতে যায়।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...