Tuesday, June 23, 2026

অন্য রাজ্যের সামনে ‘মডেল’ উন্নয়ন, কেন্দ্রের নজরে বাংলার সেরা দৃষ্টান্ত 

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন জেলার উন্নয়নমূলক কাজ এবার অন্য রাজ্যের সামনে ‘মডেল’ হিসেবে পেশ করা হবে। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে। সেই সূত্রেই রাজ্যের পঞ্চায়েত দফতরের কাছে চাওয়া হয়েছে বিস্তারিত কাজের রিপোর্ট। এই তথ্য যাচাই করে দিল্লি পাঠানো হবে। মন্ত্রকের মতে, প্রতিটি রাজ্যেরই উন্নয়নের কিছু না কিছু অভিনব দৃষ্টান্ত রয়েছে। সেগুলি যদি অন্য রাজ্য অনুসরণ করে, তবে সর্বভারতীয় পরিসরে উন্নয়ন দ্রুত হবে।

দফতরের নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের ক্ষেত্রে তুলে ধরা হবে নদীয়ার অভিজ্ঞতা। আয়ের সংস্থান বৃদ্ধিতে দৃষ্টান্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনাকে। স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনার উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে উত্তর ২৪ পরগনা ও মালদহ। দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনা জানাবে রাস্তাঘাট, পানীয় জল সরবরাহ-সহ পরিকাঠামো গড়ে তোলার খতিয়ান। আর পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় জায়গা পেয়েছে পুরুলিয়া।

মন্ত্রকের দাবি, দেশের নানা প্রান্তে উদ্ভাবনী উদ্যোগে উন্নয়ন ঘটছে। তবে এখনও পিছিয়ে রয়েছে বহু রাজ্য। তাই অগ্রণী রাজ্যগুলির পদক্ষেপকে ‘সেরা চর্চা’ হিসেবে ভাগ করে নেওয়াই মূল উদ্দেশ্য। সব রাজ্যের রিপোর্ট হাতে এলে দিল্লিতে কর্মশালা আয়োজন করে তা পর্যালোচনা ও প্রচার করা হবে।

আরও পড়ুন – ষষ্ঠী থেকে নবমীতে জোড়া ঘূর্ণাবর্ত: পুজোর পাঁচদিন স্বস্তি দেবে বৃষ্টি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...