Tuesday, June 23, 2026

ষষ্ঠী থেকে নবমীতে জোড়া ঘূর্ণাবর্ত: পুজোর পাঁচদিন স্বস্তি দেবে বৃষ্টি

Date:

Share post:

বর্ষার বৃষ্টি যে শীত পর্যন্ত ডালপালা মেলেছে, তাতে শহরবাসী অভ্যস্ত হয়ে গিয়েছে। গোটা রাজ্যে কেনাকাটা থেকে পুজো দেখার ঢল নেমেছে বৃষ্টি উপেক্ষা করেই। পুজোর পাঁচদিন যে হালকা ও মাঝারি বৃষ্টির (light rain) পূর্বাভাস আবহাওয়া দফতর দিচ্ছে, তা যে বাঙালির পুজোর স্পিরিটকে দমিয়ে রাখতে পারবে না, তা এবার স্পষ্ট। তৃতীয়াতেই পুজো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস (forecast) শুনিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের উপর বর্তমানে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা মূলত বাংলার দক্ষিণ পশ্চিম উপকূলে। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরের এই নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি হারাবে। এর জেরে আগামী পাঁচ থেকে সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির (light to moderate rain) সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে।

তবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে; সেটি বুধবার নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়। শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা। শনিবার মেঘলা আকাশ, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে।

আরও পড়ুন: জলযন্ত্রণা কাটিয়ে কেমন আছে কলকাতা? দুর্যোগের চিন্তা কাটছে না শহরবাসীর! 

কলকাতায় আগামী দু-দিন রোদের দেখা মিললেও মেঘলা আকাশ থাকবে। কখনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...