Thursday, March 26, 2026

কঠিন ম্যাচের আগে স্বস্তি মোলিনার! ভিসা সমস্যা মিটল ম্যাকলারেনদের?

Date:

Share post:

তৃতীয়ার সকালে স্বস্তি মোহনবাগান ( Mohun Bagan) শিবিরে! ভিসা সমস্যা কি কাটল সবুজ মেরুনের চার বিদেশি ফুটবলারের? দুর্গাসপ্তমীর দিন সেপাহানের বিরুদ্ধে ইরানের (Iran) মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান ৷ সূত্রের খবর, মোহনবাগান ক্লাবের সমস্ত প্লেয়ারদের যার মধ্যে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার নাগরিকর বিদেশি খেলোয়াড় রয়েছেন তাঁদের ভিসা সমস্যা কাটতে চলেছে। ইরানের বিদেশ দফতরের সঙ্গে বিগত কয়েকদিন ধরেই আলোচনা চালাচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

ইরানে ম্য়াচ খেলতে যাওয়ার আগে চার ফুটবলারের ভিসা পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল মোহনবাগানে ৷ জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, টম আলড্রেড এবং জেমি ম্যাকলারেন যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার পাসপোর্টে ভারতে এসেছেন ৷ কিন্তু উপরের চার ফুটবলার আদৌ ইরান যাওয়ার ভিসা পাবেন কি না, তা নিয়ে সংশয় ছিল।

রাজনৈতিক কারণে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার নাগরিকরা সহজে ইরানের ভিসা পান না৷ তেমনই পাসপোর্টে ইরানের সিলমোহর থাকলে সমস্যা হয় যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রেও ৷ ফলে চার ফুটবলারের ইরান যাওয়া নিয়ে সংশয় ছিল। অবশেষে সব সমস্যা মিটেছে বলেই সূত্রের খবর। ভিসা সমস্যা মিটলে পূর্ণ শক্তি নিয়েই ইরানে খেলতে যেতে পারবেন মোলিনা।

এসিএলের(ACL 2) শুরুটা ভালো হয়নি। ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল আহাল এফকের বিরুদ্ধে হারতে হয়েছে মোহনবাগানকে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইরানের সেপাহান। অত্যন্ত কঠিন প্রতিপক্ষ, তার উপর প্রতিপক্ষের ঘরের মাঠে খেলতে হবে।

:পুজোর আনন্দের মধ্যেও ইস্টবেঙ্গল ফুটবলারদের ফোকাসে সুপার কাপ
ইতিমধ্যেই এই ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান। এসিএল এর প্রথম ম্যাচের পর কয়েকদিন দলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ মোলিনা সামনে আরও একটি ম্যাচ রয়েছে আগামী সপ্তাহে ইরানে যাবে মোহনবাগান দল এসিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে সেই ম্যাচের আগে দলকে পুরো মাত্রায় গুছিয়ে নিতে চাইছে মোহনবাগানের স্প্যানিশ কোচ ।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...