Thursday, March 26, 2026

বাংলার পুজোর অনুদানে ‘না’, অসমে সেই বিজেপিই টাকা হাতে পুজো প্যান্ডেলে!

Date:

Share post:

রাজ্যের অর্থনীতির অন্যতম পরিচালক দুর্গোৎসব। বাংলার প্রশাসনিক ক্ষমতায় আসার পর থেকে এই সত্য উপলব্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৮ সাল থেকে রাজ্যের পুজোগুলিকে সরকারিভাবে সহযোগিতার পথে হেঁটেছিলেন তিনি। আর সেই থেকেই বাংলার বিজেপি নেতারা বাংলার প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন পুজোর অনুদান নিয়ে। অথচ প্রতিবেশী অসমেই (Assam) বিজেপির সরকার দুর্গাপুজোয় পুজো (Durgapuja 2025) কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে। একেবারে বাংলার প্রশাসনের অনুকরণ করেই সেখানে শুরু হয়েছে পুজোর অনুদান দেওয়া। অথচ তা নিয়ে নীরব বাংলার বিজেপি নেতারা।

২০২৪ সালের দুর্গোৎসবের সময় থেকে অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) পুজোর অনুদান দেওয়া শুরু করেছেন। ২০২৫ সালের পুজোর আগেও সেই অনুদানের ঘোষণা করলেন হিমন্ত। তিনি জানালেন বুধবার অসমের পুজো কমিটিগুলির জন্য অনুদান দেওয়া শুরু হয়েছে, যেমন ২০২৪ সালে দেওয়া হয়েছিল। মোট ৭,৮১৭টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে সরকারিভাবে। প্রতিটি কমিটি ১০ হাজার টাকা করে পাচ্ছে।

আরও পড়ুন: সাঁতারের আমন্ত্রণ যাঁর, জুবিন মৃত্য়ু তদন্তে সেই শেখর গোস্বামীকেই প্রথম গ্রেফতার

এবছরের পুজোয় ১ লক্ষ ১০ হাজার টাকা করে প্রতিটি ক্লাবকে অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ জুলাই সেই অনুদান ঘোষণা করেছিলেন তিনি। তার পর থেকেই রাজ্যের দফতর থেকে সেই টাকা রাজ্যের ক্লাবগুলির হাতে তুলে দেওয়া শুরু হয়েছিল, যাতে পুজো শুরুর আগে প্রস্তুতিতেই সেই টাকা তারা ব্যবহার করতে পারে। অসম সরকারের অনুদান বাংলার থেকে ১ লক্ষ টাকা কম। সেই সঙ্গে সেই টাকা তুলে দেওয়া হচ্ছে এমন সময়ে যখন উৎসব শুরু হয়ে গিয়েছে। আদতে বাংলাকে অনুকরণ করতে গিয়ে যে পদক্ষেপ নিলেন হিমন্ত বিশ্বশর্মা, তাতে কতটা উপকৃত হবেন তা নিয়েও শুরু প্রশ্ন ওঠা।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...