Tuesday, June 23, 2026

আগামী বছর CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা বোর্ডের 

Date:

Share post:

২০২৬ সালে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সম্ভাব্য সূচি ঘোষণা করল সিবিএসই (CBSE)। পড়ুয়াদের সুবিধার্থে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষা হতে পারে। এই সময় দুই ক্লাসের মূল পরীক্ষার পাশাপাশি দশম শ্রেণির (Class X) দ্বিতীয় বোর্ড পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণির (Class XII) সাপ্লিমেন্টারি ও ক্রীড়া শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নেওয়া হবে।

আগামী বছর প্রায় ৪৫ লক্ষ শিক্ষার্থী (দেশ-বিদেশ মিলিয়ে) CBSE বোর্ড পরীক্ষায় বসবেন। ভারত ছাড়াও ২৬টি দেশে ২০৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার অন্তত দিন দশেক পর থেকেই শুরু হবে উত্তরপত্র মূল্যায়ন। গড়ে বারো দিনের মধ্যে এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সিবিএসই-র। তবে সবটাই সম্ভাব্য সূচি হিসেবে প্রকাশিত হয়েছে। সব স্কুলের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হবে বলে জানা গেছে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...