Tuesday, June 23, 2026

জেলা থেকে শহর, আজ একগুচ্ছ পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অতিভারী বৃষ্টির দাপটে জলমগ্ন হয়ে পড়া মহানগরী স্বাভাবিক ছন্দে ফিরেছে বুধেই। ধরা পড়েছে শহরের সেরা উৎসবের মেজাজ। বৃহস্পতিতেও তাই একগুচ্ছ পুজো উদ্বোধন করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দুপুরে প্রথমে বাড়ি থেকে জেলার পুজোমণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। বিকেলে তিনি যাবেন মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরের সুরুচি সংঘের (Suruchi Sanghya Durga Puja)। সেখানে পুজোমণ্ডপের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর পরবর্তী গন্তব্য আলিপুর বডিগার্ড পুলিশ লাইন। এ বার সেখানে পুজোর মণ্ডপ তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। আরও কয়েকটি পুজোমণ্ডপও উদ্বোধন করবেন মমতা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার মাঝেও আজ পুজোর খবরের দিকে নজর থাকবে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...