Tuesday, June 23, 2026

রেকর্ড বৃষ্টির ৮ ঘণ্টায় জল-মুক্ত কলকাতা, প্রশাসন – পুরসভার কাজের প্রশংসা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

৮ ঘণ্টার মধ্যেই জল-মুক্ত শহর কলকাতা। স্বাভাবিক ছন্দে ফিরল তিলোত্তমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য প্রশাসন ও পুরসভা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে জনজীবন স্বাভাবিক করেছে একদিনেই।

বৃষ্টির কারণে অনভিপ্রেত মৃত্যু হয় ১০ জনের। রাতভর নগরীর নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়লেও মঙ্গলবার দিনভর পুরসভা এবং জেলা প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ৮ ঘণ্টার মধ্যেই শহরের অধিকাংশ এলাকা জলমুক্ত হয়ে যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকায় কোথাও কোথাও এখনও জল রয়েছে, তা দ্রুত নেমে যাবে। পুরো শহর স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।”

একইসঙ্গে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “অবিরাম বৃষ্টির মধ্যেই ডিভিসি বিভিন্ন ব্যারাজের জল ছেড়ে দেয়, আর গঙ্গায় জোয়ারও থাকে। এই কঠিন পরিস্থিতিতেও কলকাতা পুরসভা খুব ভাল কাজ করেছে।” পুরসভা কর্তৃপক্ষও জানিয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় দ্রুত জল নামানো, নালা-নর্দমা পরিষ্কার ও জরুরি সেবা চালু রাখার কাজে শতভাগ তৎপরতা দেখানো হয়েছে।

আরও পড়ুন – বৃষ্টির দুঃস্বপ্ন কাটিয়ে শহর থেকে জেলায় হাজার মণ্ডপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...