Thursday, March 26, 2026

প্রিন্স আনোয়ার শাহ রোডের হোটেলে আগুন, ঘটনাস্থলে চারটি ইঞ্জিন

Date:

Share post:

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। খাস কলকাতার (Kolkata) প্রিন্স আনোয়ার শাহ (Prince Anwar Shah Road) রোডের এক নামী হোটেলে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই আগুনের উৎপত্তি।

চতুর্থীর দিন দুপুর ১টা নাগাদ আনোয়ার শাহ রোডের বহুতলের চারতলায় আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে রুফটপে অস্থায়ী নির্মাণ। নবীনা সিনেমার (Nabina Cinema Hall) পাশে এই গেস্টহাউসে ভয়াবহ আগুনের ফলে ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা রেস্তরাঁ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে দমকল। আপাতত ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন রয়েছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি। ভিতরে কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসি থেকে আগুন লেগেছে। এই বহুতলে কয়েকটি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আরও পড়ুন: মালবোঝাই লরির সামনাসামনি সংঘর্ষ আগুন! পুড়ে মৃত্যু চালকের

প্রসঙ্গত, গেস্ট হাউসের চারতলায় এই আগুন লেগেছে তাই ল্যাডার আনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। চতুর্থীর দিন হঠাৎ এই অগ্নিকাণ্ডের জেরে আপাতত গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশের তরফে এই মুহূর্তে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দমকলের তরফে খবর, প্রায় ৪০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোথাও পকেট ফায়ার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ওই বহুতলের আশপাশেই আরও অনেক বাড়ি আছে তাই এই আগুন লাগার ঘটনায় লাগোয়া বাড়িগুলির বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...