Tuesday, June 23, 2026

বৃহস্পতিতে বঙ্গোপসাগরে নিম্নচাপ, পঞ্চমী থেকে রোজ বৃষ্টি দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

দুর্গাপুজোর আনন্দে (Durga Puja 2025) মনের মানুষ সামিল হোন বা না হোন, ছাতা যে আপনার সঙ্গী হবেই সে কথা একেবারে স্পষ্ট করে দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। বৃহস্পতিতে মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা, যার জেরে আগামী শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বাদ পড়বে না কলকাতাও (Kolkata Rain forecast)।

বৃষ্টি যে এবারের শারদোৎসবে ভিলেনের চরিত্রে অবতীর্ণ হবে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস (Weather Department)। অক্ষরে অক্ষরে মিলছে সেই কথা। এদিন সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বিকেলের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী সাতদিন দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজোর সব দিনই ছাতা মাথায় নিয়ে ঠাকুর দেখতে হবে বঙ্গবাসীকে। উত্তরবঙ্গে লক্ষ্মীবারে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্ত বৃষ্টির দার্জিলিং- কালিম্পং- জলপাইগুড়িতে। পঞ্চমী থেকে বৃষ্টির বেগ বাড়বে পাহাড়ের ৫ জেলায়। শনিবার পশ্চিমের উপকূলবর্তী সব জেলাতেই বৃষ্টি হবে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...