Thursday, March 26, 2026

শারদীয়ায় নয়া সমীকরণ! অভিষেকের সঙ্গে দীর্ঘ আলোচনায় মুগ্ধ শোভন-বৈশাখী

Date:

Share post:

শারদীয়ায় নয়া সমীকরণ রাজ্য রাজনীতিতে? পুজো যখন দোরগোড়ায়, তখন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chatterjee)। সঙ্গে অবশ্যই বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Banerjee)। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এদিন প্রায় ঘণ্টা দুয়েক আলোচনা হয় তাঁদের।

কী আলোচনা হল?
শোভন চট্টোপাধ্যায়ের কথায়, যে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, তাতে আমি মুগ্ধ। রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিভিন্ন মহলে দুপক্ষের সম্বন্ধেই বিভিন্ন গুজব ছিল। কিন্তু এদিনের আলোচনায় সব স্পষ্ট হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অভিষেকের সঙ্গে শোভন মত বিনিময় করেন।

এই আলোচনার সাক্ষী বৈশাখী জানালেন,
“দুই রাজনীতিবিদের মনোজ্ঞ আলোচনার সাক্ষী থাকলাম। আমার কাছে এটা শ্রেষ্ঠ শারদ উপহার। শোভন তৃণমূল পরিবারেই সদস্য বলে নিজেকে মনে করেন। এদিনের আলোচনায় অনেক কথা প্রকাশ্যে এলো।“

তাহলে কি তৃণমূলে ফিরছেন শোভন? সঙ্গে বৈশাখীও?
শোভনের কথায়, “দলের কাজে আমি আগ্রহী, জানিয়ে এলাম অভিষেককে। আমি বলছি বয়স কোনও সমস্যার কারণ হবে না। অভিষেকের সঙ্গে দল যখন যেভাবে কাজে লাগাবে, আমি সেই কাজ করতে আমি আগ্রহী। আমার তৃণমূলে ফেরার বিষয়ে মমতাদি আর অভিষেক মিলিত সিদ্ধান্ত নেবেন।“

অভিষেকের (Abhishek Banerjee) সঙ্গে দেখা হওয়ার পরেও ঘোর কাটছে না শোভন-বৈশাখীক। নতুন প্রজন্মের প্রগতিশীল একজন নেতার সঙ্গে কথা বলে মুগ্ধ তাঁরা। এখন কি তবে ডাকের অপেক্ষা? তা জানা যাবে ছাব্বিশের আগেই।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...