Tuesday, June 23, 2026

আট তৃণমূল সাংগঠনিক জেলা: চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা

Date:

Share post:

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ অনুসারে ঘোষিত হল রাজ্যের আটটি তৃণমূল সাংগঠনিক জেলার কমিটি। মাদার কমিটির পাশাপাশি মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হল। আগেই সাংগঠনিক জেলাগুলির সভাপতি থেকে সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা হয়েছিল। বৃহস্পতিবার ঘোষণা করা হল চার শাখা সংগঠনের ব্লক ও টাউন স্তরের সভাপতিদের নাম।

বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যের দলীয় সংগঠন মজবুত করার কাজে জোর দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে শাখা সংগঠনগুলির নেতৃত্ব নির্বাচনের নির্দেশ দেন। সেই মতো ইতিমধ্যেই সাংগঠনিক জেলাগুলির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছিল। এরপরই ছিল ব্লক ও টাউন স্তরের নেতৃত্বের নাম ঘোষণা।

যে আটটি সাংগঠনিক জেলার নেতৃত্বের নাম ঘোষণা হয় সেগুলি হল – দমদম ব্যারাকপুর, বারাসত, বনগাঁ, পশ্চিম বর্ধমান, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও পুরুলিয়া। এই সাংগঠনিক জেলার যেখানে ব্লক সেখানে মাদার, মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ও কোনও কোনও ক্ষেত্রে সহসভাপতির নাম ঘোষণা করা হয়। একইভাবে যেখানে টাউন কমিটি রয়েছে সেখানে একই শাখা সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জিএসটি সংস্কারে বাংলার অবদান: সাধারণ মানুষের স্বার্থে

দুর্গোৎসবের আগেই কমিটি ঘোষণা করে দিয়ে পুজোর মধ্যেই জনসংযোগের প্রস্তুতি সেরে ফেলল রাজ্যের শাসক দল। এদিন ঘোষণা হওয়া সংগঠনগুলির মধ্যে একমাত্র ডেবরা ব্লকের সভাপতির নাম ঘোষিত হয়নি। তবে এই আট সাংগঠনিক জেলার সহ সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামও ঘোষণা করা হয় এদিন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...