Tuesday, June 23, 2026

স্বচ্ছতায় জোর ইউআইডিএআই-এর! বাতিল ১.৪ কোটি আধার 

Date:

Share post:

সারা দেশে মৃত ব্যক্তিদের নামের প্রায় ১.৪ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। সংস্থার দাবি, এই উদ্যোগের উদ্দেশ্য হল সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা কেবল জীবিত ও যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছানো এবং মৃতদের নামে ভুয়ো দাবির সুযোগ পুরোপুরি বন্ধ করা।

ইউআইডিএআইয়ের সিইও ভুবনেশ কুমার জানান, “মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করা অত্যন্ত জরুরি। এতে কল্যাণ প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে, প্রতারণা ও পরিচয় জালিয়াতির ঝুঁকি কমবে। একইসঙ্গে সরকারি অর্থ অপচয় হওয়ার সম্ভাবনাও এড়ানো যাবে।”

বর্তমানে দেশের ৩৩০০–এরও বেশি সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে আধার। সংস্থার লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মৃত ব্যক্তিদের প্রায় ২ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা। তবে সমস্যার বড় কারণ হল মৃত্যুর নথিভুক্তিকরণে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। অনেক ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে আধার নম্বর উল্লেখই থাকে না, আবার কখনও ভুল বা অসম্পূর্ণভাবে লেখা হয়। এর পাশাপাশি বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠানে তথ্য ছড়িয়ে থাকায় যাচাই ও তথ্য মেলাতে সময় লাগছে।

সরকারও স্বীকার করেছে, অতীতে বহুবার মৃতদের নামেই সরকারি সুবিধা পৌঁছেছে। সেই কারণেই ইউআইডিএআই নাগরিকদের অনুরোধ জানিয়েছে, মৃত্যু হলে যেন তা এমআধার পোর্টালে রিপোর্ট করা হয়। ভুবনেশ কুমারের কথায়, “সঠিক ও আপডেটেড ডেটাবেস বজায় রাখা লক্ষ লক্ষ সুবিধাভোগীর স্বার্থরক্ষার জন্য অপরিহার্য। এটাই ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

আরও পড়ুন – আট তৃণমূল সাংগঠনিক জেলা: চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...