Tuesday, June 23, 2026

৫-৬ মিনিট ছটফটানি, বন্ধ হল না বিদ্যুৎ সংযোগ: যোগীরাজ্যে খোলা তারে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

Date:

Share post:

মর্মান্তিক মৃত্যু একই পরিবারের দুই স্কুল পড়ুয়া নাবালিকার, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যোগীরাজ্যের প্রশাসনিক দুর্বলতাকে। স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির জমা জলে পা দিতেই মর্মান্তিক মৃত্যু হয় দুই বোনের। ঘটনার জেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলার জিরাবস্তি গ্রামে শোকের ছায়া।

উত্তরপ্রদেশের বালিয়া এলাকায় বুধবার প্রবল বৃষ্টিপাত হয়। সুখপুরা থানার জিরাবস্তি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। স্কুল থেকে ফিরছিল আঁচল যাদব(১৭) ও অলকা যাদব(১২) নামে দুই বোন। প্রত্যক্ষদর্শীরা জানান জমা জলের যে অংশ ছেঁড়া তার পড়েছিল, সেখানে পা দিতেই দুই নাবালিকা বিদ্যুস্পৃষ্ট হয়। সেই অবস্থায় ৫ থেকে ৬ মিনিট তারা ছটফট করে। কিন্তু কেউ তাদের উদ্ধার করতে পারেনি।

গ্রামবাসীদের দাবি, সেই সময় দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা গেলে বাঁচানো যেত হয়তো একই পরিবারের দুটি সন্তানকে। দীর্ঘক্ষণ পর পুলিশ এসে দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঘোষণা করে।

আরও পড়ুন – পুজোর মুখে সুখবর, প্রাথমিকে শূন্যপদে নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...