Thursday, March 26, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধের নির্দেশ হাই কোর্টের, উদ্বেগ-শঙ্কার আছে বলেই রায়: মন্তব্য শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমস্ত হস্টেল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে। শুক্রবার কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। পুজোর ছুটিতে বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারেন- সেটা নিশ্চিত করতে পুলিশের সাহায্য নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনও হস্টেল যেন তালা খোলা না থাকে যাদবপুর থানার পুলিশকে খতিয়ে দেখতে হবে। এই প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, “যাদবপুর নিয়ে উদ্বেগ ও শঙ্কার কারণ আছে বলেই এরকম রায় দিয়েছেন মাননীয় বিচারপতি।“

দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কার্যত বহিরাগতদের বিচরণভূমি হয়ে উঠেছে বলে অভিযোগ। অনুপ্রবেশ আটকাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে সিসিটিভি বসানো ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। তার প্রেক্ষিতেই নির্দেশ- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে। শুক্রবার কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। পুজোর ছুটি মিটলে তারপরে ফের তালা খোলা যাবে সব হস্টেলের।

এই প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আর কোনও বিশ্ববিদ্যালয় সম্পর্কে তো নির্দেশ দেওয়া হয়নি,  শুধু যাদবপুর সম্পর্কেই বা কেন বলা হল! যাদবপুর নিয়ে উদ্বেগ ও শঙ্কার কারণ আছে বলেই এরকম রায় দিয়েছেন মাননীয় বিচারপতি। জানি ওখানে কারা কীভাবে নৈরাজ্য চালাচ্ছেন। ছাত্র-মৃত্যু, ছাত্রী-মৃত্যুর ঘটনা বারবার ঘটছে। বিচারপতিরা যে রায় দিয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি।“ ‌

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...