Thursday, March 26, 2026

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক, খেলতে পারবেন সূর্যকুমার যাদব?

Date:

Share post:

এশিয়া কাপের ( Asia Cup) সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ১১ রানে জিতে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।আগেই ফাইনালের স্থান নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।  ফলে রবিবার এশিয়া কাপের মেগা ফাইনালে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)।

ম্যাচটা কার্যতই ছিল সেমিফাইনাল। ভারত পৌঁছে গিয়েছে ফাইনালে। অন্যদিকে শ্রীলঙ্কা বিদায় নিয়েই ফেলেছে। ফলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে জিতবে সেই দলই যে ফাইনালে যাবে, তা প্রথম থেকেই পরিষ্কার ছিল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে ফাইনালের স্থান  নিশ্চিত করে পাকিস্তান।

এদিকে ফাইনাল  ম্যাচের আগের মাঠের বাইরে লড়াই অব্যাহত বিসিসিআই ও পিসিবির।বিসিসিআই দুই পাক ক্রিকেটারের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসি-কে ই-মেল করেছিল বিসিসিআই। সুপার ফোরের ম্যাচে অ৪ধ শতরানের পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তা হলে শুনানি হবে।

পাশাপাশি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে পাল্টা অভিযোগ করেছে পিসিবি। গ্রুপ পর্বের ম্যাচের পর সূর্যের মন্তব্যে আপত্তি আছে পাকিস্তানের।

পিসিবি-র মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাঁকে শাস্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। সূর্য নিজের ‘ভুল’ স্বীকার করলে শাস্তির মাত্রা ঠিক করবেন তিনিই। না হলে শুনানি হবে। ক্রিকেটীয় সংস্কৃতির বিরোধী কাজ করার কারণে সূর্যকে নির্বাসিত করা হতে পারে। ফলে তাঁর ফাইনাল খেলা অনিশ্চিত হতে পারে।

আরও পড়ুন:শামি সম্পর্কে তথ্য নেই! শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিলেন আগরকর

আজ  বিষয়টির শুনানি হতে পারে। ফলে ফাইনালের আগেই নজরে মাঠের বাইরের লড়াই।

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...