Thursday, March 26, 2026

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

Date:

Share post:

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত  জয়রথ অব্যাহত ভারতের।  মেগা ফাইনালের আগে ভারতের একাধিক বিষয় নিয়ে উদ্বেগ আছে।

ভারতীয় ব্যাটিং মূলত অভিষেক শর্মা নির্ভর।  ওপেন করতে  নেমে প্রতি ম্যাচেই একাই টানছেন অভিষেক।  ঝড়ো ইনিংস খেলে ভারতীয় ব্যাটিংয়ের সূচনাটা দারুণভাবেই করছেন। কিন্তু অভিষেক রান পেলেই চাপ হবে ভারতের। ভারতের মিডল অর্ডারের ব্যাটাররা সেভাবে কেউ রান পাচ্ছেন না।

ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে সকলের ফর্ম ভালো নয়। সঞ্জু স্যামসন, অধিনায়ক সূর্যকুমার যাদব রান পাচ্ছেন না। সূর্যকুমারের ব্যাটে ধারাবাহিকতার অভাব  প্রকট। প্রতি ম্যাচে অভিষেক বড় রান করে দলকে টানবেন, এটা ধরে নেওয়া ভুল। ফাইনাল ম্যাচ সব সময় কঠিন। ফলে মিডল অর্ডারকে দায়িত্ব রান করতে হবে।

ভারতীয় দলে ব্যাটিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত।  মনে করা হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার মধ্যে থাকতে পারেন অভিষেক।  ফাইনালের আগে এই ম্যাচই পরীক্ষা-নীরিক্ষার শেষ সুযোগ।

ভারতীয় পেস বোলিং বিভাগ এই টুর্নামেন্টে একেবারেই সফল নয়, বুমরাহ সেভাবে দাগ কাটতে পারেননি। স্পিনাররাই ভারতীয় বোলিংয়ের বড় ভরসা।

আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক, খেলতে পারবেন সূর্যকুমার যাদব?

পাশাপাশি ভারতীয় দলের ফিল্ডিংয়ের হাল খুবই খারাপ।  এখনও পর্যন্ত ১২টি ক্যাচ ফস্কেছেন ভারতীয় ক্রিকেটাররা। ফলে ফাইনালের মতো  গুরুত্বপূর্ণ  একটা ক্যাচ ফস্কালেই ম্যাচের রঙ বদলে যেতে পারে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...