Tuesday, June 23, 2026

ফের বিঘ্ন মেট্রো পরিষেবা, যতীন দাস পার্কে আত্মহত্যায় ব্যাহত ব্লু লাইন

Date:

Share post:

ফের ব্যাহত ব্লু লাইন মেট্রো পরিষেবা (Blue Line Metro Service)! শুক্রবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই বন্ধ হয়ে যায় ব্লু লাইন মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়, যতীন দাস পার্ক (Jatin Das Park) স্টেশনে সুইসাইডের (Suicide) কারণে ব্যাহত মেট্রো পরিষেবা। এ দিন সকালে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো যতীন দাস পার্ক স্টেশনে ঢুকতেই  ঝাঁপ দেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে বিপত্তি রোখেন চালক। এই মুহূর্তে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। সে কারণেই পাওয়ার ব্লক করতে হয়েছে মেট্রোর লাইনে।
ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয় দুপুরবেলা।

উল্লেখ্য, শহরে মেট্রো রেলে আত্মহত্যার ঘটনা একাধিকবার ঘটেছে, যা রেল কর্তৃপক্ষকে উদ্বেগে ফেলেছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে যাত্রী মহল থেকে। আরও পড়ুন:  প্যান্ডেল হপারদের জন্য অতিরিক্ত মেট্রো: জেনে নিন কোথায় কখন

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...