Tuesday, June 23, 2026

“রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকুন”, সূর্যকুমারকে সতর্কবার্তা আইসিসির

Date:

Share post:

রবিবার এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু তার আগেই  সতর্কিত হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সূত্রের খবর, রাজনৈতিক মন্তব্য করার জন্য আইসিসির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে ভারত অধিনায়ককে।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার যাদবের গলায় ছিল চড়া সুর। ভারত অধিনায়ক  বলেছিলেন, “আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আর আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।”

এই বিষয়ে সূর্য কুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করে পিসিবি। যদিও পিসিবির আনা কোনও অভিযোগ স্বীকার করেননি সূর্য। সূত্রের খবর, তারপর আপাতত সূর্যকুমার।  সতর্ক করা হয়েছে, তিনি যেন রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে এখনও সরকারিভাবে সূর্যর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেননি রিচার্ডসন। তবে শাস্তি পেলেও ম্যাচ ফি-র কিছু শতাংশ কেটে নেওয়া  হবে। তবে সরকারিভাবে ঘোষণা করা হয়নি আইসিসির পক্ষ  থেকে।

একইসঙ্গে দুই পাকিস্তানী ক্রিকেটারের বিরুদ্ধেও আইসিসিতে আবেদন করেছে বিসিসিআই। তাদেরও শাস্তি  হতে পারে।  সব মিলিয়ে মাঠের বাইরে জমে উঠেছে ভারত পাকিস্তানের বোর্ডের লড়াই।  পাক ক্রিকেটারের রউফের ম্যাচ ফি-র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ফারহানকে সতর্ক করে দেওয়া হয়েছে।

:শামি সম্পর্কে তথ্য নেই! শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিলেন আগরকর

ফাইনাল ম্যাচের  আগে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ রয়েছে ভারতের।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...