Monday, March 2, 2026

বিদ্যাসাগরের মূর্তির কাছে ক্ষমা চান শাহ: গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিনে কলকাতায় এসেও তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানোর সৌজন্য দেখালেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর নিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বিদ্যাসাগরের নামাঙ্কিত কলেজে গিয়ে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অভিষেক। তার পরেই শাহর বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। দাবি জানান, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য ক্ষমা চান অমিত শাহ। 

বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার ৬বছর পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে কলেজস্ট্রিট এলাকার পুজো উদ্বোধনে এসেও বাড়ি বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ঈশ্বরচন্দ্রকে শ্রদ্ধা জানাননি শাহ। এই নিয়ে এর পরেই শাহকে ধুয়ে দেন অভিষেক। তীব্র আক্রমণ করে বলেন, অমিত শাহের (Amit Shah) নেতৃত্বেই সেদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। কলকাতাকে জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত করেছিল গেরুয়া শিবির। অভিষেকের কথায়, ”বাইরে থেকে যারা এসেছিল, উত্তর ভারতের সংস্কৃতি চাপাতে চেয়েছিল। মূর্তি ভাঙার ফল বাংলার মানুষ তাদের দিয়েছে।” সেই পাপের দায় স্বীকার করে এদিন অমিত শাহের ক্ষমা চাওয়া উচিৎ বলে দাবি জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, বাংলার প্রতি অন্যায়-অবিচার এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য ক্ষমা চান অমিত শাহ।

এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আমার সত্যি খারাপ লাগল আমি যখন শুনলাম ঠিক ১০ মিনিট দূরে তিনি একটি পুজো উদ্বোধন করতে এসেছেন। অথচ তাঁর এতটুকু বিবেকবোধ নেই যে ১০ মিনিট দূরে বিদ্যাসাগরের বাড়ি বা বিদ্যাসাগর কলেজে গিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করি। এই জন্যই এদের বাংলা বিরোধী বলি।” 

রাজ্যের সরকারের পক্ষ থেকে বিদ্যাসাগরের স্মৃতিরক্ষার্থে যে কাজ হয়েছে, তার খতিয়ান তুলে ধরেন অভিষেক। জানান, জনজোয়ার যাত্রার সময় তিনি বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের ভিটায় গিয়েছিলেন। আড়াই কোটি ব্যয় রাজ্যের তরফে ওই অঞ্চলে বিদ্যাসাগরের নামাঙ্কিত পার্ক থেকে শুরু করে বাস্তুভিটা সংরক্ষণ ও সৌন্দ্যর্যায়নের কাজ করা হয়েছে। অভিষেকের কথায়, বাংলার দার্শনিক-মনীষীদের ভুললে চলবে না।  

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...