Tuesday, June 23, 2026

তৃণমূল কেন বারবার ক্ষমতায়? আপনাদেরই লোকজন কী বলছেন? শুনুন কমরেড

Date:

Share post:

অভিজিৎ ঘোষ
দুটি ঘটনা। বাংলার মানুষ কেন মাথায় করে রেখেছেন মা-মাটি-মানুষের সরকারকে (TMC Govt), তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘটনাগুলি। আপাতত দুটি ঘটনা।

সবংয়ে আমাদের পাড়া, আমাদের সমাধানের শিবির হয়েছে। নেত্রীর নির্দেশ মতো এলাকার বয়স্ক মানুষটিকে সভার সভাপতিত্ব করতে অনুরোধ করা হয়েছিল। শিবির বসেছিল সংসদ এলাকায় খাসমহল প্রাথমিক বিদ্যালয়ে। সভাপতি করা হয় এলাকার ১৫ বছরের অঞ্চল প্রধান এবং সিপিএম নেতা ক্ষুদিরাম সিংকে। সভায় বলতে উঠে ক্ষুদিরাম যা বললেন, তাতে সিপিএমের আরও এক দশক মুখে আঙুল দিয়ে বসে থাকা উচিত। তিনি বললেন, দীর্ঘদিন প্রধান ছিলাম। সিপিএম আমলে মানুষের কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু বামফ্রন্ট সরকার, বর্তমান তৃণমূল সরকারের মতো কাজে সহযোগিতা করেনি। আর তাই মানুষও দূরে ঠেলে দিয়েছে। পাশাপাশি বর্তমান সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তার তুলনা হয় না। আর তা হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুযোগ্য নেতৃত্বে। কমরেড, ক্ষুদিরামকে প্রশ্ন করুন।

দ্বিতীয়ত, আর একটি ঘটনা। চমকে দেওয়ার মতো। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে বামেদের কতো ট্যারা-ব্যাঁকা কথা। তো নদিয়ার তাহেরপুরের ক্লাব সম্মিলনী মোটামুটি বামেদের ক্লাব বলেই পরিচিত। তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে দিঘার মন্দিরের (Jagannath Temple Digha) আদলে মণ্ডপ তৈরির। প্রতিটি বামপন্থী সদস্য মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে এক বাক্যে রাজি হয়েছেন দিঘার মন্দিরের আদলে মণ্ডপ তৈরিতে। ক্লাবের কর্মকর্তা সুকান্ত দত্ত জানান, সকলে ভীষণ খুশি। এবারের পুজোয় তাহেরপুরের এই মণ্ডপ জেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে। কেন তৃণমূল তিনবার পেরিয়ে চারবার ক্ষমতায় আসতে চলেছে, তার উত্তর স্পষ্ট উত্তর এই দুটি ঘটনাতেই স্পষ্ট। কুৎসা করার আগে ভাবার চেষ্টা করুন কমরেড! প্রয়োজনে এমন উদাহরণ আবার দেব।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...