Thursday, March 26, 2026

চতুর্থীর রাতে ঠাকুর আনতে গিয়ে হুগলিতে দুর্ঘটনা, মৃত অন্তত ৩

Date:

Share post:

পুজো শুরু হতে না হতেই বিষাদের ছায়া হুগলিতে (Hooghly)। ঠাকুর আনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত আরও ৩। পুলিশ সূত্রে জানা গেছে, চতুর্থীর রাতে ঠাকুর আনতে গিয়েছিলেন পোলবার শংকরবাটি বারোয়ারির সদস্যরা। ঠাকুর অন্য গাড়িতে তুলে ৬ জন সদস্য চারচাকা গাড়িতেই ফিরছিলেন। চন্দননগর রেল ওভারব্রিজ (Chandannagar Rail Overbridge) থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইটের দেওয়ালে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে চন্দননগর মহকুমা হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে পুলিশ বেশ কয়েকটি মদের বোতল মিলেছে। যার থেকে অনুমান করা হচ্ছে অতিরিক্ত নেশার কারণেই গাড়ির গতি অনিয়ন্ত্রিত হয়ে দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তে চন্দননগর হাসপাতালে দুজন এবং কলকাতার এসএসকেএম হাসপাতালে একজন চিকিৎসাধীন। মৃতরা হলেন ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। তাঁদের মধ্যে প্রথম জনের বাড়ি সুগন্ধা শংকরবাটিতে, বাকি দু’জন চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুজোর মুখে এমন ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...